1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

সুখবর দিল বিদ্যুৎ বিভাগ

  • আপডেট : শুক্রবার, ১৬ জুন, ২০২৩, ১১.০৫ পিএম
  • ২৭০ Time View

ভয়াবহ লোডশেডিং পরিস্থিতি সপ্তাহখানেকের মধ্যে আরও উন্নতি হওয়ার আশা করছে বিদ্যুৎ বিভাগ। পায়রা বিদ্যুৎকেন্দ্র বন্ধ হলেও বিকল্প হিসেবে বাড়ানো হয়েছে তেল ও গ্যাসভিত্তিক কেন্দ্রের উৎপাদন।

চলতি মাসের শুরুতে তীব্র দাবদাহের সঙ্গে পাল্লা দিয়ে লোডশেডিং ভয়াবহ করে তুলেছিল জনজীবন। এর মধ্যেই আবার কয়লা সংকটে বন্ধ হয়ে যায় দেশের সবচেয়ে বড় পায়রা বিদ্যুৎকেন্দ্র। যা আরও ভয়াবহ তুলে বিদ্যুৎ পরিস্থিতি।

তবে মাঝখানে কিছুদিন আবহাওয়া অনুকূলে থাকায় বিদ্যুৎ চাহিদা কমলেও ফের বাড়তে শুরু করেছে গরম। যা আবারও বিদ্যুৎ পরিস্থিতি অবনতি হওয়ার শঙ্কা জাগাচ্ছে।

বিদ্যুৎ বিভাগ বলছে, লোডশেডিং নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। পায়রা বন্ধ হলেও বিকল্প হিসেবে বাড়ানো হয়েছে তেল ও গ্যাসভিত্তিক কেন্দ্রের উৎপাদন। সপ্তাহখানেকের মধ্যে পরিস্থিতি আরও উন্নতি হবে।

পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন জানান, গ্যাস থেকে প্রায় ৭ হাজার মেগাওয়াটের ওপরে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। পাশাপাশি লিকুইড ফুয়েলের উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে। এ ছাড়া খুব শিগগিরই তরলীকৃত জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর কথা জানান তিনি।

এদিকে ডলার সংকটের কারণে কয়লাসহ জ্বালানি সরবরাহের শঙ্কা থাকলেও বিদ্যুৎ বিভাগ বলছে, ভবিষ্যতে পায়রার পুনরাবৃত্তি যেনো না হয়, সে বিষয়ে সতর্ক নীতিনির্ধারকরা।

এ বিষয়ে পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বলেন, নিরবচ্ছিন স্বাপ্লাই চেইন বজায় রেখেই পরিকল্পনা করে কাজ করা হচ্ছে। পায়রা থেকে শিক্ষা নিয়ে এখন সবাই সচেতন হয়েছে। আগামীতে এ ধরনের সমস্যা হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

আর আমদানি নির্ভরতা কমিয়ে আনতে সৌরসহ নবায়ণযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com