1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে আছিয়া সি ফুডস আওয়ামী লীগ আর গণতান্ত্রিক রাজনীতিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের ৮৩তম সভা অনুষ্ঠিত সাফকো স্পিনিংয়ের মালিকানা পরিবর্তনে বিক্রি হচ্ছে ৯০ লাখ শেয়ার আইএফআইসি ব্যাংক ও ড্রিম স্কয়ার রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর হুন্দাই গ্রাহকদের অটো লোন সুবিধা প্রদানে ফেয়ার টেকনোলজি লিমিটেডের সাথে ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর চুক্তি স্বাক্ষর বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ভালো কাজের স্বীকৃতি পেলেন আলমডাঙ্গা থানার ওসি রাকিবুল ইসলামসহ ৬ পুলিশ সদস্য লক্ষণাবন্দে বিএনপির নেতার বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে, চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম রুমনের সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন

প্রথম দিন শেষে স্বস্তির হাসি বাংলাদেশের

  • আপডেট : বুধবার, ১৪ জুন, ২০২৩, ৬.১২ পিএম
  • ৩০৫ Time View

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি (১৪৬) ও মাহমুদুল হাসান জয়ের ফিফটিতে (৭৬) ভর করে প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৩৬২ রান। ৪১ ও ৪৩ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় স্বাগিতকরা। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই আউট হন ওপেনার জাকির হাসান।

এরপর ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা নাজমুল হোসেন শান্তর সঙ্গে ২১২ রানের জুটি গড়েন অন্য ওপেনার মাহমুদুল হাসান জয়। দলীয় ২১৮ রানে ফেরেন জয়। তার আগে ১৩৭ বলে ৯টি চারের সাহায্যে খেলেন ৭৬ রানের ইনিংস।

জয় আউট হওয়ার পর চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ২৫ বলে মাত্র ১৫ রানে ফেরেন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ।

ইনিংসের দ্বিতীয় ওভারে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন নাজমুল হোসেন শান্ত। প্রথম দিনে ৩৬২ রান করার পেছনে বড় অবদান রয়েছে তার। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করেছেন তিনি। ১৭৫ বলে ২৩টি চার আর ২টি ছক্কার সাহায্যে গড়েছেন ১৪৬ রানের ইনিংস।

আফগানিস্তানের বাঁ-হাতি স্পিনার আমির হামজার করা অফ স্টাম্পের বাইরের বলে ডাউন দ্য উইকেটে ছক্কা মারতে গিয়ে মিডউইকেটে ফিল্ডিং করা নাসির জামালের হাতে ধরা পড়েন শান্ত।

শান্ত আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক লিটন কুমার দাস। তিনি ফেরেন ১৫ বল খেলে মাত্র ৯ রানে। তার বিদায়ে ২৯০ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।

এরপর মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে ৯৭ বলে ৭২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথম দিনের খেলা শেষে ৪১ ও ৪৩ রানে অপরাজিত আছেন মুশফিক-মিরাজ। তাদের দিকেই তাকিয়ে রয়েছে দল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com