1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

হাতপাখার প্রার্থীর ওপর হামলা: প্রতিবাদে আ.লীগের দল থেকে পদত্যাগের ঘোষণা

  • আপডেট : বুধবার, ১৪ জুন, ২০২৩, ২.৪৫ পিএম
  • ৩২৫ Time View

নিজস্ব প্রতিনিধি: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মcনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম হাওলাদার (৪৫)।

তিনি বলেন, আমি আমার পুরো জীবন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলাম। গত ৩০ বছর আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক দায়িত্বে থেকে একজন একনিষ্ঠ আওয়ামী কর্মী হিসেবে কাজ করছি। তবে আওয়ামীপন্থী কিছু লোক একজন আলেমের ওপরে হামলা করায় আমি ব্যথিত। একজন মুসলমান হিসেবে এ হামলার প্রতিবাদস্বরূপ লম্বা আওয়ামী জীবনের ইতি টেনেছি। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

শাহ আলম হাওলাদার কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সাবেক কাউন্সিলর। আওয়ামী লীগ নেতা শাহ আলম বলেন, ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখার প্রার্থী মুফতি ফয়জুল করীমের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেন। যে কারণে তিনি অনেক ব্যথিত হয়েছেন। তাই একজন মুসলমান হিসেবে তিনি এ দলে আর থাকতে চাচ্ছেন না।

এ বিষয়ে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আ. বারেক মোল্লা বলেন, কুয়াকাটা পৌরসভায় নির্বাচন করার স্বপ্নে কয়েক মাস ধরে হাতপাখার পেছনে ছুটছেন শাহ আলম হাওলাদার। তবে তিনি দলীয়ভাবে এখন পর্যন্ত কোনো পদত্যাগপত্র জমা দেননি। তিনি কখনো মন থেকে আওয়ামী লীগও করেননি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com