মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ৫২তম বোর্ড সভা অনুষ্ঠিত প্রতিহিংসার রাজনীতির কারণে গণতন্ত্রে আঘাত Price Sensitive Information of UNITED FINANCE PLC. Price Sensitive Information of Hwa Well Textiles (BD) PLC Price Sensitive Information (Q3) of Usmania Glass Sheet Factory Ltd সিলেটে স্বপ্না ফিজিওথেরাপী ও হিজামা সেন্টারের চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ কমিশনার বরাবরে অভিযোগ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে স্যালভো কেমিক্যাল ​দুর্গম পাহাড়ে চালু হতে যাচ্ছে ওয়াটার অ্যাম্বুলেন্স: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা সিমেন্ট

সিরাজুল আলম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিপিবি(এম)

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২৪৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)—সিপিবি(এম) কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান সাধারণ আজ ১০ জুন ২০২৩ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাসদের প্রতিষ্ঠাতা জনাব সিরাজুল আলম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সিপিবি(এম) নেতৃদ্বয় সিরাজুল আলম খানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিবৃতিতে বলেন, ৬৯ এর গণঅভ্যুত্থানের বীর সেনানী, ১৯৬২ সালে তিনি নিউক্লিয়াস প্রতিষ্ঠা করেছিলেন। মুক্তিযুদ্ধে বিএলএফ এর প্রধান সংগঠক, স্বাধীনতা উত্তর জাসদের প্রতিষ্ঠাতা ছিলেন। তাঁর লালিত স্বপ্ন ছিল সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার। সিরাজুল আলম খানের প্রচেষ্টায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে তাঁর অনুসারীর তৎকালীন ছাত্রলীগের প্রচার সম্পাদক তপন কুমার স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশের প্রস্তাব উত্থাপন করলে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে তা পাশ হয়।  তাঁর অনুসারী আ স ম আব্দুর রব ২ মার্চ ১৯৭১ ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার পতাকা উত্তোলন করে এবং ৩ মার্চ ১৯৭১ পল্টনে ছাত্রলীগের সভায় স্বাধীনতার অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে শাহজাহান সিরাজ যে স্বাধীনতার ইশতেহার প্রকাশ করে সেখানে বলা হয়েছিল শ্রমিক রাজ, কৃষক রাজ প্রতিষ্ঠার কথা।

নেতৃদ্বয় আরো বলেন, সিরাজুল আলম খান স্বাধীনতার পরে বাংলাদেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়েই প্রতিষ্ঠা করেছিলেন জাসদ। ঘোষণা ছিল শ্রেণি সংগ্রামকে ত্বরান্বিত করে সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, জনাব সিরাজুল আলম খান ছিলেন আপাদমস্তক দেশপ্রেমিক, তাঁর মৃত্যুতে শ্রমজীবী শোষিত মানুষ হারালো তাদের অকৃত্রিম বন্ধুকে। শেষ পর্যন্ত তিনি সমাজতন্ত্রের পথে অবিচল না থাকতে পারলেও তাঁর স্বপ্ন বহু মানুষকে সমাজ পরিবর্তনের পথে টেনে এনেছিল যাদের অনেকেই এখন লড়ছেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, শোষণ মুক্তির সংগ্রাম কে বেগবান করে সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার মাধ্যমেই বিপ্লবীরা তার স্বপ্ন পূরণ করবে।

সিরাজুল আলম খান লাল সালাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS