শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
এইচএসসির ফল বিপর্যয়ের কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের ১৩ কলেজের পাঠদান সাময়িক স্থগিত কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা চুয়াডাঙ্গা সদরের ৮ নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী সিলেট নগরীতে হঠাৎ করে বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন ভূমিকা কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ সপ্তাহের শেষ দিনে লেনদেনে শীর্ষে ইনটেক লিমিটেড সপ্তাহের শেষ দিনে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন ব্যাংক স্থাপনার ভাড়ায় সর্বোচ্চ হার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১৩

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ২৩০ Time View

নিজস্ব প্রতিনিধিঃ সিলেটের নাজিরবাজারে ট্রাকের সঙ্গে একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এতে আহত আরও ১২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৭ জুন) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমা থানাধীন নাজিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিলেট জেলা ফায়ার সার্ভিসের বিভাগীয় প্রধান মনিরুজ্জামান তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘আমরা ১১ জনকে মৃত অবস্থায় পেয়েছি। আহতাবস্থায় আটজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এছাড়া আমরা আসার আগে স্থানীয়রা ৭-৮ জনকে হাসপাতালে পাঠিয়েছেন।’

এর মধ্যে পথে একজনের মৃত্যু হয়। বাকিদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলেও জানান তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুদ্দোহা জানান, সকালে সিলেট থেকে ২০ থেকে ২২ শ্রমিককে নিয়ে তাজপুরের দিকে যাচ্ছিলো পিকআপ ভ্যানটি। নাজিরবাজার এলাকায় পৌঁছালে মুন্সিগঞ্জ থেকে আসা একটি ট্রাকের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ১১ শ্রমিক।

তিনি আরও জানান, আহত ১৪ জনকে হাসপাতালে নেয়ার পথে একজন মারা যান। পরে ১৩ জনকে ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়। তবে আহতাবস্থায় ট্রাকচালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS