1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

পুঁজিবাজারে শীঘ্রই জাপানি বিনিয়োগ আনতে চাই

  • আপডেট : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ৩.৫৭ পিএম
  • ৭২০ Time View

পুঁজিবাজারে শীঘ্রই জাপানি বিনিয়োগ আনতে চান বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)’র চেয়ারম্যান ড.হাফিজ মুহম্মদ হাসান বাবু।

মঙ্গলবার (০৬ জুন) রাজধানীর একটি হোটেলে ডিএসইর বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডিএসইর চেয়ারম্যান বলেন, আমরা কথায় নয়, কাজ করে সেরা হতে চাই। কাজ করে দেখাতে চাই। ডিএসই নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই।

তিনি বলেন, আমরা একসঙ্গে কাজ করতে চাই। মানুষের স্বপ্নের বাস্তবায়ন করতে চাই। এসব কাজ বাস্তবায়নে সরকারের সহযোগিতা যেমন লাগবে তেমনি সাংবাদিকদের সহায়তা লাগবে।

তিনি আরও বলেন,  বন্ড থেকে সুদের আয়ে কর অব্যাহতি দিতে হবে। বন্ড মার্কেট জমজমাট হচ্ছে না। এর অন্যতম কারণ হচ্ছে কর। লভ্যাংশের ওপর দ্বৈত কর রয়েছে। আমরা চাই, উৎসে করকে যেন চূড়ান্ত কর হিসেবে বিবেচনা করা হয়।

এছাড়াও উৎসে কর ০.০৫ শতাংশ থেকে কমিয়ে ০.০১৫ শতাংশ করা, তালিকাভূক্ত কোম্পানি এবং অ-তালিকাভুক্ত কোম্পানির কর হারের মধ্যে ১০ শতাংশের ব্যবধান রাখা এবং ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার দাবিও জানান ডিএসইর চেয়ারম্যান।

তিনি বলেন, আমরা বাজেট নিয়ে হতাশ নই। তবে আমরা পুঁজিবাজারবান্ধব কিছু পদক্ষেপ চাই। যাতে পুঁজিবাজারের প্রতি মানুষের আস্থা ফিরে আসে।

এসময় ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক রুবাবা দৌলা মতিন, পরিচালক প্রফেসর আবদুল্লাহ আল মামুনসহ ডিএসইর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com