1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

মাথাপিছু বরাদ্দ ৪৪,৮৬৩ টাকা

  • আপডেট : শুক্রবার, ২ জুন, ২০২৩, ৪.২৩ পিএম
  • ২৭১ Time View

প্রস্তাবিত বাজেটে দেশের মানুষের মাথাপিছু বরাদ্দ বেড়েছে ২ হাজার ৯৩০ টাকা। একইভাবে আয় বেড়েছে ২ হাজার ৬৬৯ এবং ঘাটতি বেড়েছে ২৬২ টাকা। আর এবার প্রতিজনে বরাদ্দ ৪৪ হাজার ৮৬৩ টাকা।

তবে এবারের বাজেটেও মোট যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৫ দশমিক ২১ শতাংশ।

এবার জিডিপির আকার নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ ৬ হাজার ৭৮২ কোটি টাকা। প্রতিযোগী দেশগুলোতে বাজেট জিডিপির ২৫ শতাংশের ওপরে। ফলে আকার অনেক বড় করে দেখানো হলেও জনসংখ্যার বিবেচনায় বাজেটের একেবারেই বড় নয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে ২০২২ সালে দেশে জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ। অন্যদিকে প্রস্তাবিত বাজেটে মোট বরাদ্দ ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এ হিসেবে মাথাপিছু বরাদ্দ ৪৪ হাজার ৮৬৩ টাকা। চলতি বছরের বাজেটে যা ছিল ৪১ হাজার ৯৩৩ টাকা। এ হিসাবে আলোচ্য সময়ে বরাদ্দ বেড়েছে ২ হাজার ৯৩০ টাকা। আগের বছর যা বেড়েছিল ৪ হাজার ৬শ টাকা। এছাড়াও প্রস্তাবিত বাজেটে মোট আয় ৪ লাখ কোটি টাকা।

আর মাথাপিছু আয় ২৯ হাজার ৪৪৬ টাকা। আগের বছর যা ছিল ২৬ হাজার ৭৭৭ টাকা। এ হিসাবে আয় বেড়েছে ২ হাজার ৬৬৯ টাকা। আগের বছর বেড়েছিল ২ হাজার ৫০৫ টাকা। এছাড়াও ঘাটতির পরিমাণ ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এ হিসাবে মাথাপিছু ঘাটতি ১৫ হাজার ৪১৭ টাকা। আগের বছর যা ছিল ১৫ হাজার ১৫৫ টাকা।

অন্যদিকে এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা। আর মাথাপিছু এডিপিতে বরাদ্দ ১৫ হাজার ৪৮৮ টাকা। আগের বছর যা ছিল ১৫ হাজার ২১৭ টাকা। আলোচ্য সময়ে মাথাপিছু এডিপি বেড়েছে ২৭১ টাকা। আগের বছর যা বেড়েছিল ১ হাজার ২৮৩ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com