1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সংসদের জন্য ৩৩৭ কোটি টাকার বাজেট অনুমোদন

  • আপডেট : বুধবার, ৩১ মে, ২০২৩, ১১.৪১ এএম
  • ২৪৪ Time View

জাতীয় সংসদের আগামী ২০২৩-২৪ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে ৩৩৭ কোটি ৬০ লাখ টাকার প্রস্তাবিত বাজেট প্রাক্কলন অনুমোদন দেওয়া হয়েছে। সংসদ সচিবালয় কমিশনের ৩৪তম বৈঠকে এ বাজেট প্রাক্কলন অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে এ বাজেট অনুমোদন দেওয়া হয়।

সংসদ সচিবালয় কমিশন জাতীয় সংসদের বাজেট অনুমোদন দিয়ে থাকে।

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বৈঠকে অংশ নেন। বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের ২০২২-২০২৩ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ও উন্নয়ন খাতে ৩০৮ কোটি ১৮ লাখ ৬৬ হাজার টাকা অনুমোদন করা হয়। ২০২৩-২৪ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে ৩৩৭ কোটি ৬০ লাখ টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়।

এ ছাড়া ২০২৪-২৫ অর্থবছরে ৩৬১ কোটি ২৩ লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে ৩৮৬ কোটি ৫২ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com