1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Title :
প্রথম টেস্টের প্রথম ইনিংস: ৫৩ ওভারে ১৯৮ রানেই থামল অস্ট্রেলিয়া সিলেটে বাড়িওয়ালা মালিক দম্পতি খুন, অন্তরালে গৃহকর্মীর প্রেম কুষ্টিয়ায় নকল সিগারেটের কারখানায় অভিযান, ২ কোটি টাকার সিগারেট জব্দ স্বাধীনতা বিরোধী ও মৌলবাদের উত্থান রোধ করতে হবে নিউইয়র্কে জেএফকে বাংলাদেশি ওয়ার্কার্স ওয়েলফেয়ারের অভিষেক দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস

বিপ্লবের পরিকল্পনা নিয়ে বই লিখলেন ডিএসই চেয়ারম্যান

  • আপডেট : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ৯.৩১ পিএম
  • ৪৪৭ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাছান বাবুর লেখা ‘স্বপ্নের স্মার্ট বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন মোড়ক উন্মোচন অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সাদেকুল আরেফিন ও ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুল হক ভূঁইয়া এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বইয়ের লেখক ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাছান বাবু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০২৪ সালে যে নির্বাচনের কথা ভাবছেন স্মার্ট বাংলাদেশকে নিয়ে এই বইয়ের মাধ্যমে তার সম্ভাব্য ইশতেহার এই বইটিতে উপস্থাপন করেছি। সেগুলোকে কিভাবে বাস্তবায়ন করতে হবে সেটিও সচিত্র বর্ণনা আকারে তুলে ধরার চেষ্টা করেছি।

তিনি বলেন, আমি যখন এই ইশতেহারগুলো তৈরী করি এবং পরে যখন এর বাস্তবায়ন প্রক্রিয়া লেখি তখন আমাকে উন্নত দেশগুলোর এই প্রেক্ষাপটে উন্নয়নের কেন্দ্রবিন্দুগুলোকে নিয়ে স্টাডি করতে হয়েছে। তাদের কর্ম-পরিকল্পনাকে মাথায় রেখে বাংলাদেশের প্রেক্ষাপটে পরিকল্পনা বাস্তবায়নের চিত্র তুলে ধরেছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে অগ্রসর হচ্ছে। বাংলাদেশ আজ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্যপ্রযুক্তি, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন খাতে বিশ্বব্যাপী উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমতা নির্ভর ইন্টেলিজেন্ট যোগাযোগ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ গড়তে চায়। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন স্মার্ট বাংলাদেশ গঠনের পথে দেশ আরও সাহসিকতা ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com