শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গা সদরের ৮ নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী সিলেট নগরীতে হঠাৎ করে বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন ভূমিকা কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ সপ্তাহের শেষ দিনে লেনদেনে শীর্ষে ইনটেক লিমিটেড সপ্তাহের শেষ দিনে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন ব্যাংক স্থাপনার ভাড়ায় সর্বোচ্চ হার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক আমদানির প্রকৃত মূল্য যাচাই বাধ্যতামূলক করল এনবিআর   ফেব্রুয়ারি মাসে ৪৪৮ সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত আহত ১১৮১ : যাত্রী কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় পাট দিবস-২০২৬ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শান্তির বার্তায় আস্থা রাখতে হবে: আশিক বিল্লাহ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২৬১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক এস. এম. আশিক বিল্লাহ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা  জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবের বিশ্ব শান্তির রাজনৈতিক দর্শনে বিশ^াস করেন। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। সে কারণে তিনি সংঘাত নয়, শান্তিতে বিশ্বাস করেন। তিনি দেশে শান্তি, উন্নয়ন ও অন্তর্ভূক্তিমূলক রাজনীতির জন্য যা যা সংস্কার করা দরকার তা-ই করবেন। ডেমোক্রেটিক পার্টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই আন্তরিকতার প্রতি আস্থা রাখছে এবং তাকে অভিনন্দন জানাচ্ছে।  

মঙ্গলবার (৩০ মে) ডেমোক্রেটিক পার্টির দপ্তর সম্পাদক এস এম খায়রুজ্জামানের স্বাক্ষর করা এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

আশিক বিল্লাহ আরো বলেন, ২৯ মে সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার এই আন্তরিকতার কথা ব্যক্ত করেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন কালে শাহাদাতবরণকারী ও আহত সেনা কর্মকর্তা ও সৈনিকদের পরিবারের সদস্যদের  সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ থেকে এ বিষয়ে তার আন্তরিকতা প্রকাশ পেয়েছে।

প্রধানমন্ত্রীর এই শুভবাণি বিদেশি বন্ধু রাষ্ট্র এবং দেশে গণতন্ত্রে বিশ^াসী রাজনৈতিক দলগুলোর জন্য এক নতুন বার্তা। তার এই শান্তির বার্তা দেশের সকল শুভবুদ্ধি সম্পন্ন রাজনীতিক দের অনুধাবন করে সামনে এগিয়ে যেতে হবে। পরিহার করতে হবে সন্ত্রাস ও নৈরাজ্যের রাজনীতি।

আশিক বিল্লাহ আরো বলেন, ‘‘ডেমোক্রেটিক পার্টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই আন্তরিকতার প্রতি আস্থা রাখছে। এবং তাকে অভিনন্দন জানাচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আমরা চাই এই যুদ্ধের অবসান। শান্তিপূর্ণ সমাধান। আমরা শান্তির পক্ষে, আমরা মানবতার পক্ষে। ঐক্য, শিক্ষা, শান্তি, প্রগতি অর্জন আমাদের লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS