1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
Title :
উলিপুর যানজট ও ভোগান্তি নিরসনে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পলাশবাড়ীর রাইগ্রামে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক নবীনগরে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী, জুলাই যোদ্ধা গ্রেফতার নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬ বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ-এর ঘনিষ্ঠ সহযোগী ফটিকছড়ির মোবারক হোসেন ইমনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী দুই বছরের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী

মাধবপুরে একটি সেতুর জন্য দূর্ভোগে ৬ গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে পারাপার

  • আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩, ১০.৫৯ পিএম
  • ২৬৩ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ও বহরা ইউনিয়নের ৫/৬টি গ্রামের মানুষের পারাপারের একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো। প্রতিদিন কয়েক শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করে থাকে।

স্থানীয়রা জানান, এই সাঁকোটি দিয়ে প্রায় শত শত মানুষ যাতায়াত করে থাকে। জীবনের ঝুঁকি নিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ সাঁকোটি ব্যবহার করে আসছেন। আশা করি, শীঘ্রই এখানে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হবে।

মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নর মুরাদপুর সোনাই নদীর ওপর সেতু দাবি ৫ গ্রামের মানুষের মাধবপুর উপজেলার সোনাই নদীর ওপর সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছে দুই ইউনিয়নের ৫ গ্রামের মানুষ।

উপজেলার আন্দিউড়া ইউনিয়নের সোনাই নদীর মুরাদপুর ও বহরা ইউনিয়নের মুরারচর খেয়াঘাটে একটি সেতুর দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। দাবি পূরণ না হওয়ায় সবচেয়ে বেশি ভুগছে ওই এলাকার শিক্ষার্থীরা। এ ঘাট ব্যবহার করে প্রতিদিন নদী পার হয় উপজেলার আন্দিউড়া ও বহরা ইউনিয়নের ৫ গ্রামের মানুষ। এ ব্যাপারে বহরা ইউপি চেয়ারম্যান মো. আলা উদ্দিন জানান, দীর্ঘ সময় ধরে উপজেলার বহরা ইউনিয়নর প্রায় কয়েক হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে সোনাই নদী পারাপার হয় তিনি আরও জানান।

সোনাই নদীর একটি সেতুর অভাবে ইউনিয়নের ৫ গ্রামের কয়েক হাজার মানুষের দুর্ভোগ চরমে, বাঁশের সাঁকোর ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছেন এ অঞ্চলের জনসাধারণ। সোনাই নদীর ওপর যে বাঁশের সাঁকো রয়েছে সেখানে একটি ব্রিজ নির্মাণ হলে নদীর দুই পারের বাসিন্দারা এর সুফল ভোগ করবে। সেতুটি শীঘ্রই যাতে নির্মাণ হয় সে ব্যাপারে তিনি মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করেছেন টেন্ডার ও প্রক্রিয়াধীন রয়েছে তিনি আশা করেন অতি শীঘ্রই এখানে ব্রিজ স্থাপন করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com