সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে ‘আন্ডারস্ট্যান্ডিং ইসলামিক ফিন্যান্স প্রোডাক্টস এন্ড সার্ভিসেস’ শীর্ষক কর্মশালা স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরি‘আহ্ধসঢ়; সুপারভাইজরি কমিটির ৫৩তম সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মোহাম্মদ দুলাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু নড়াগাতী থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীতকরণের দাবি জানিয়েছেন এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম ভ্রমণের সেরা সঙ্গী এখন ভিভো ভি৭০ এফই ও ভি৭০ সাবেক হুইপের ভাই বীরগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে বিভিন্ন দূনীর্তির অভিযোগ করেন শিক্ষক নেতৃবৃন্দরা, আদালতে মামলা চলমান রয়েছে এমএসএমই খাতে অর্থায়ন জোরদারে কমিউনিটি ব্যাংক ও লিমেরিক ডিস্ট্রিবিউশনের কৌশলগত অংশীদারিত্ব আইন পেশায় বিশেষ অবদানের জন্য শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন অ্যাড.বিউটি দত্ত ছাতকে বিভিন্ন উন্নয়ন খাতে প্রায় শত কোটি টাকার বরাদ্দ ঘোষণা: সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন

নেপাল বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২২১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ গত শুক্রবার ১২ মে, ২০২৩ নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি ও সাউথ এশিয়া বিজনেস পার্টনারশীপ এর যৌথ প্রয়াসে নেপালের রাজধানী কাটমুন্ডুতে হোটেল থামেল পার্ক অডিটোরিয়ামে “নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ আওয়ার্ড ২০২৩” প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান জন্য নেপাল ও বাংলাদেশের ২৪ গুণীজন কে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নেপাল সরকারের সাংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী সুদান কিরাতি।

সমাজ সেবা ও বিজনেসে বিশেষ অবদানের জন্য বরিশাল ফরএভার লিভিং সোসাইটি’র চেয়ারম্যান ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপসকে “নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড২০২৩ প্রদান করা হয়। তাঁর অনুপস্থিতিতে গ্রহণ করেছেন সাউথ এশিয়া বিজনেস পার্টনারশীপ বাংলাদেশের চ্যাপ্টারের প্রতিনিধি গোলাম ফারুক মজনু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মোহন বাহাদুর বাসনেত, স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী, প্রতিনিধি পরিষদের সদস্য প্রাক্তন তথ্য ও যোগাযোগ মন্ত্রী এবং কংগ্রেসের কেন্দ্রীয় সদস্য, নেপাল, উমাকান্ত চৌধুরী, প্রাক্তন জল সরবরাহ মন্ত্রী, নেপাল সরকারের প্রতিনিধি পরিষদের সদস্য এবং নেপালি কংগ্রেসের যুগ্ম সাধারণ সম্পাদক, রানা কুমারী বালমপাখি মাগার, নেপালের দ্বিতীয় ফেডারেল পার্লামেন্টের সদস্য , মো. মোখলেছুর রহমান, পরিচালক ও উপদেষ্টা, নেপাল বাংলাদেশ ব্যাংক লিমিটেড, রেক্টর ইনস্টিটিউট অব ট্রেনিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইটিএম)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম. গোলাম ফারুক মজনু, পরিচালক, সাউথ এশিয়া বিজনেস পার্টনারশীপ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নেপাল বাংলাদেশ দীর্ঘদিন একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে এবং এ সম্পর্ক আরো জোরদার করে দুই দেশের অর্থনৈতিক বাণিজ্যিক উন্নয়নে  দীর্ঘমেয়াদি পরিকল্পনার গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে পুরস্কার প্রধান এবং আলোচনা শেষে নেপাল ও বাংলাদেশের শিল্পীদের যৌথ উদ্যোগে মরজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS