1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইরাকে ওয়ালটন ব্র্যান্ডের যাত্রা শুরু

  • আপডেট : বুধবার, ২ মার্চ, ২০২২, ১০.০৯ পিএম
  • ৬৮৪ Time View

ভিশন ‘গো গ্লোবাল- ২০৩০’ অর্জনের লক্ষ্যে বৈশ্বিক বাজারে নিজস্ব ব্র্যান্ড লোগোতে পণ্য রফতানির প্রতি অধিক গুরুত্ব দিয়েছে ওয়ালটন। যার প্রেক্ষিতে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে ওয়ালটন ব্র্যান্ড নামেই পণ্য রফতানি করছে। এরই ধারাবাহিকতায় এবার ইরাকে নিজস্ব ব্র্যান্ড নামে টেলিভিশন ও ওয়াশিং মেশিন রপ্তানি শুরু করলো ওয়ালটন। এর মধ্য দিয়ে ওয়ালটন ব্র্যান্ডের বৈশ্বিক বাজার সম্প্রসারণ হলো মধ্যপ্রাচ্যের এই আরব দেশটিতে।

গত সোমবার (২৮ ফেব্রুয়ারি, ২০২২) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে ইরাকে ওয়ালটন ব্র্যান্ডের টিভি ও ওয়াশিং মেশিন রপ্তানি কার্যক্রম উদ্বোধন করা হয়।

আনুষ্ঠানিকভাবে রপ্তানি কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ইরাকের হেড অব মিশন আবদুলসালাম সাদ্দাম মোহাইসেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ইরাকের ডেপুটি হেড অব মিশন মোহানাদ আল দারাজি।

ওয়ালটন আইবিইউ শাখা জানায়, ইরাকের ওয়ালটনের বিজনেস পার্টনার হিসেবে কাজ করবে দেশটির খ্যাতনামা প্রতিষ্ঠান ‘নূর ইশতার’। তারা ইরাকের বাজারে ওয়ালটন ব্র্যান্ডের টিভি ও ওয়াশিং মেশিন বাজারজাত কার্যক্রম পরিচালনা করবেন।

সোমবার সকালে অতিথিরা ওয়ালটন কারখানা প্রাঙ্গণে পৌঁছলে তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটনের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।

সেসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ূন কবীর ও আলমগীর আলম সরকার, ওয়ালটন ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিট (আইবিইউ) এর প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর কর্নেল (অব.) এসএম শাহাদাত হোসেন, ইউসুফ আলী, ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন, আইবিইউ শাখার ভাইস-প্রেসিডেন্ট সাঈদ আল ইমরান, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস প্রমূখ।

এরপর অতিথিরা ওয়ালটন হাই-টেক সদর দপ্তরের কনফারেন্স রুমে একটি করপোরেট ভিডিও ডক্যুমেন্টারি উপভোগ করেন। পরে ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার ঘুরে দেখার পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি ও মেশিনারিজ সমৃদ্ধ রেফ্রিজারেটর, টেলিভিশন ও ওয়াশিং মেশিন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট পরিদর্শন করেন।

কারখানা পরিদর্শন শেষে ইরাকের হেড অব মিশন আবদুলসালাম সাদ্দাম মোহাইসেন বলেন, ‘ওয়ালটন কারখানা পরিদর্শনে এসে আমরা অত্যন্ত অভিভূত। ইরাকে টিভি, ওয়াশিং মেশিন রফতানি শুরুর মাধ্যমে ওয়ালটন দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরো উৎসাহিত করেছে। আশা করি- ভবিষ্যতে ইরাকের বাজারে ওয়ালটন পণ্য রপ্তানির পরিমাণ ব্যাপক বৃদ্ধি পাবে।’

তিনি আরো জানায়, দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও সহায়তায় বিজনেস কনসোল গড়ে তুলতে ইরাক ও বাংলাদেশ দূতাবাস যৌথভাবে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com