1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
Title :
তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প

১০ম জাতীয় কবি সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ২০ মে, ২০২৩, ৬.৫২ পিএম
  • ২৮৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ কবি সংসদ বাংলাদেশ কর্তৃক ১৯ মে ২০২৩ শুক্রবার  সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর পল্লীকবি জসীমউদ্দীনের বাসভবনে অনুষ্ঠিত হয় জাতীয় কবি সম্মেলন ২০২৩। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। মুল প্রবন্ধ উপস্থাপন করেন মানবাধিকার তাত্ত্বিক, সমাজবিজ্ঞানী ও কবিসংসদ বাংলাদেশ ফাউন্ডেশন এর চেয়ারম্যান প্রফেসর মু. নজরুল ইসলাম তামিজী।

কবি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি রাজু আলীম এর সভাপতিত্বে সকাল ১০টায় সম্মেলন উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি ও সাংবাদিক নাসির আহমেদ।

কোরআন থেকে তেলাওয়াত , গীতা পাঠ, ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন, দশম জাতীয় কবি সম্মেলন এর আহবায়ক কবি ও কথা সাহিত্যিক জয়শ্রী দাস। দিনব্যাপী সম্মেলনে সঞ্চালক ছিলেন কবি সংসদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কবি ও ছড়াকার তৌহিদুল ইসলাম কনক।

উদ্বোধনী অতিথি ছিলেন লেখক গবেষক মোস্তাক আহমাদ, জাগ্রত সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা  কবি শিহাব রিফাত আলম, ২৯তম বঙ্গবন্ধু কবিতা উৎসবের আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক।

বিশেষ অতিথি ছিলেন কবি ও সাংবাদিক অশোক ধর, কবি আসাদ কাজল, ডক্টর ফোরকান উদ্দিন আহমেদ, নির্বাহী সভাপতি কবি ও সাংবাদিক আমিনুল রানা, গীতিকবি এমএ করিম, কবি শামস মনোয়ার, ভারতীয় কবি জয়ন্তী চক্রবর্তী, বাপসা এর সাবেক সভাপতি এইচ এম রেজাউল করিম তুহিন, ড. এম শহীদুল ইসলাম এডভোকেট, বাপসা সাবেক সভাপতি শেখ মো. হাবিবুর রহমান, কবি মালেক মাহমুদ, কবি ও সাংবাদিক আব্দুর রশিদ চৌধুরী, কবি এম আর মঞ্জু, বাপসা সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কবি সাহিত্যিকদের ভূমিকা রাখতে হবে। স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে ও বর্তমান সরকারকে বিব্রত করতে বিরোধীরা অব্যাহতভাবে চেষ্টা করে যাচ্ছে। এ অপশক্তি যাতে দেশে শেকড় গাঢ়তে না পারে সে জন্য কবি সাহিত্যিক ও মুক্তিযুদ্ধের সকল পক্ষকে সচেতন থাকতে হবে’।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে প্রফেসর মু. নজরুল ইসলাম তামিজী বলেন, মুক্তিযুদ্ধের চেতনাই কবিসংসদ বাংলাদেশের মূল ভিত্তি। ‘বঙ্গবন্ধু কবিতা উৎসব’ শিরোনামে এ পর্যন্ত মোট ২৮টি এবং দেশের জেলা পর্যায়ে শতাধিক আন্তর্জাতিক পর্যায়ে ৪টি কবি সম্মেলন করেছে এ সংগঠন। নবীন কবিদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে কবিসংসদ বাংলাদেশের ভূমিকা প্রশংসনীয়’।

সারা দেশ থেকে আগত ২০০ কবি জাতীয় কবি সম্মেলনে অংশগ্রহণ করেন। স্বরচিত কবিতা পাঠ করেন কবি ইকবাল হোসেন, কবি সুপর্ণা দাস, কবি রেবেকা রিবা,  কবি শিপন হোসেন মানব, কবি মাদবর রফিক, কবি প্রদীপ মিত্র, কবি ফারুক প্রধান, কবি অরণ্য মজিদ,কবি কুমকুম কবির, ড. হাফিজুর রহমান, মোহাম্মাদ মাসুম বিল্লাহ, অনুরাধা রায়, হালিমা বেগম, কবি মঈনুল ইসলাম টিপু, কবি রুবেল আহমেদ,  কবি সম হাফিজুল ইসলাম, কবি মাহমুদা খানম, কবি  মায়াবী হোসাইন, কবি কামরুল ইসলাম,  জামাল উদ্দিন দামাল, কবি নমিতা সরকার, কবি রানা  মুসাফির, কবি ও সাংবাদিক আতাউল্লাহ খান, জালাল উদ্দিন নলুয়া, লুৎফা জালাল,  কবি আলী মুহাম্মদ লিয়াকত, কবি শেখ আবদুল চাষী। পালকি শিল্পীগোষ্ঠীর সার্বিক সহযোগিতায়  জাতীয় কবি কাজী নজরুল ইসলামের  বিদ্রোহী কবিতায় অভিনয় করেন  অভিনেতা  এবি বাদল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com