1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
Title :
তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প

গায়ক নোবেল আটক

  • আপডেট : শনিবার, ২০ মে, ২০২৩, ১.৩৮ পিএম
  • ২৯১ Time View

প্রতারণার অভিযোগে বিতর্কিত গায়ক মঈনুল আহসান নোবেলকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

রাজধানীর ডেমরার বাসা থেকে শনিবার (২০ মে) ভোরে নোবেলকে আটক করা হয়।

এর আগে, গত ১৬ মে শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী ঢাকার একটি আদালতে অগ্রিম টাকা নিয়ে প্রতারণার অভিযোগে নোবেলের বিরুদ্ধে নালিশি মামলা করেন। 

পরদিন অর্থাৎ ১৭ মে আদালত অভিযোগটি আমলে নিয়ে মতিঝিল থানাকে এজাহার হিসেবে গ্রহণ করতে বলেন। আগামী ৯ জুলাই আদালত এ বিষয়ে থানাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। 

সংবাদমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা সিএমএম কোর্টের মতিঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাহ আলম। 

এজাহারে অভিযোগ করা হয়, গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চবিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রথম পুনর্মিলনীর আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে তাদের ১ লাখ ৭৫ হাজার টাকায় চুক্তি হয়। 

নোবেল চুক্তি অনুযায়ী অগ্রিম বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ও নগদে সর্বমোট ১ লাখ ৭২ হাজার টাকা নিয়েছেন। তবে তিনি সেই অনুষ্ঠানে যাননি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com