1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সানলাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিকদার ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পদ্মা অয়েল ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায় ‘এআই পাওয়ার ট্যুরিজম, সাসটেইনেবল ডেসটিনেশন’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০২৬ টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট ”ছয় বছরে গীতিকবি সংঘ বাংলাদেশ: কপিরাইট আন্দোলন থেকে গীতিকবিদের কল্যাণ” টেককানেক্ট ২০২৬ সংযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা আর ডিজিটাল প্রবৃদ্ধির ওপর জোর হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি টামেক হাসপাতালে ‘স্বচ্ছ অভিযোগ বক্স’ স্থাপনের নির্দেশ প্রতিমন্ত্রীর

সাংবাদিক মাহতাব উদ্দিন আর নেই

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ৯.১৪ পিএম
  • ৩১৫ Time View

প্রবীণ সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য মোঃ মাহতাব উদ্দিন আর নেই। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। 

তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বৃহস্পতিবার রাতে পাবনা সদরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

মোঃ মাহতাব উদ্দিন ১৯৪১ সালের ৩০ জুলাই পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৮ সালে পাকিস্তান বেতারের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। সর্বশেষ বাংলাদেশ সংবাদ সংস্থা থেকে অবসর নেন।  এর আগে তিনি দৈনিক বাংলাসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন।

মাহতাব উদ্দিনের মৃত্যুতে জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com