1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
Title :
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান ফাইল কারসাজি: ১৫ ছাত্রলীগ কর্মীর চাকরির স্থায়ীকরণের চেষ্টা সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান চাঁদাবাজী মামলায় খালাস পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর AmCham Calls on Prime Minister, Reaffirms Commitment to Bangladesh’s Investment and Economic Growth

আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স পেলো নগদ ফাইন্যান্স

  • আপডেট : বুধবার, ১৭ মে, ২০২৩, ৯.০৬ পিএম
  • ৪৭৬ Time View

নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান হিসেবে লাইসেন্স পেলো ডাক বিভাগের মোবাইল আর্থিক লেনদেন সহযোগী প্রতিষ্ঠান ‘নগদ’। ‘নগদ ফাইন্যান্স পিএলসি’ নামে প্রতিষ্ঠানটিকে লাইসেন্স দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে পাঠিয়েছে।

এতে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩ এর ৪(১) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক ‘নগদ ফাইন্যান্স পিএলসি’ কে বাংলাদেশে অর্থায়ন ব্যবসা পরিচালনার জন্য আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদান করেছে।

এতে আরও বলা হয়, নগদ ফাইন্যান্সের ঠিকানা ডেলটা ডালিয়া টাওয়ার, ৩৬ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী। একই ঠিকানা মোবাইলে আর্থিক সেবা দেওয়া প্রতিষ্ঠান নগদেরও। আর্থিক প্রতিষ্ঠান নগদ ফিন্যান্সের পরিচালনা পর্ষদেও রয়েছেন মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের মালিকানায় থাকা ব্যক্তি ও কর্মকর্তারা।

নিয়ম অনুযায়ী, দেশে মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য যেকোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অঙ্গ প্রতিষ্ঠান (সাবসিডিয়ারি) হতে হয়। কিন্তু নগদ এতদিন কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সাবসিডিয়ারি ছিল না। তাই তারা এতদিন বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স পায়নি। এতদিন নগদ মোবাইল সেবা কার্যক্রম পরিচালনা করেছে ডাক বিভাগের প্রতিষ্ঠান হিসেবে। এখন আলাদা আর্থিক প্রতিষ্ঠান তৈরি করে সেই ঘাটতি কাটানো হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক গতবছরের ফেব্রুয়ারিতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিধিমালা ২০২২ জারি করে। ওই বিধিমালা অনুযায়ী, ব্যাংকের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান এবং ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানও এখন থেকে এমএফএস দিতে পারবে। এসব প্রতিষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠানকে এমএফএস লাইসেন্স দেবে বাংলাদেশ ব্যাংক। আগে শুধু ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠানের এই সেবা দেওয়ার সুযোগ ছিল। সেই সুবিধার আওতায় নগদ ফাইন্যান্স পিএলসিকে গতবছরের আগস্টে লাইসেন্সের জন্য প্রাথমিক অনুমতি দিয়েছিলো বাংলাদেশ ব্যাংক। রোববার প্রতিষ্ঠানটির চূড়ান্ত লাইসেন্স দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com