1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
Title :
‘এক দেশ, এক কিউআর’ চালুর পর বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই- ২৩ বস্তা চুল উদ্ধার, চালক ও ম্যানেজার গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল ১৭–১৯ সেপ্টেম্বর ঢাকায় ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬ দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি.-এর ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডোর উদ্বোধন টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ছয় দোকান ভস্মীভুত বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক হলেন সাবেক এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ভ্যাট পরিশোধের পরও বাড়তি সুদ দাবি, এনবিআরের কাছে পূবালী ব্যাংকের আবেদন

রত্মগর্ভা মা পদক পেলেন মুর্শিদা গনি

  • আপডেট : রবিবার, ১৪ মে, ২০২৩, ১১.১৫ পিএম
  • ৪৫৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ রত্মগর্ভা মা পদক-২০২৩ পেলেন মুর্শিদা গনি। তাঁর তিন সন্তানকে চিকিৎসক ও স্মার্ট বাংলাদেশের যুগোপযোগী হিসেবে গড়ে তোলার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির উদ্যোগে ১৪ মে (রোববার) বিকেলে ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাকে এই পদক প্রদান করা হয়। তার অনুপস্থিতিতে তার বড় ছেলে ডা. মোঃ মিজানুর রহমান অনুষ্ঠানের প্রধান অতিথি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম এর হাত থেকে এই পদক গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম শরিফুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হামিদা খানম, সোসাইটি ফর হেল্থ প্রমোশন লিংকস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. হালিমা হানুম আক্তার ও গ্রামীণ ব্যাংকের সাবেক ডিজিএম খবির উদ্দিন।

উল্লেখ্য যে, বিশিষ্ট সংগঠক, শিক্ষক ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর স্ত্রী মুর্শিদা গনি। গাজীপুর জেলার শ্রীপুরের টেপিরবাড়ীর গ্রামের মোঃ আব্দুল জলিল মোড়ল ও আমেনা খাতুনের সন্তান মুর্শিদা গনি।

রত্মগর্ভা মা মুর্শিদা গনি তিন সন্তানের সবাইকে উচ্চ শিক্ষিত ও প্রতিষ্ঠিত করে গড়ে তুলেছেন। তার প্রথম সন্তান ডাঃ শরীফা সুলতানা ঢাকার গুলশানস্থ ইউনাইটেড হাসপাতালে জরুরী বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে কর্মরত। দ্বিতীয় সন্তান ডাঃ মোঃ মিজানুর রহমান ইউনাইটেড হাসপাতালে সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে দায়িত্বপালন করছেন। তৃতীয় সন্তান ডাঃ মোঃ মাহফুজুর রহমান বরিশাল মোয়াজ্জেম হোসেন হলি ফ্যামিলি হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।

মুর্শিদা গনি নিজের সন্তানদের লেখা-পড়া শিখিয়ে গড়ে তুলবেন এবং তারা দেশ-জাতির জন্য অবদান রাখবেন সংসার জীবনে এটা ছিল তার স্বপ্ন। আজকে তার স্বপ্ন বাস্তবায়ন হওয়ার পথে। তিনি সন্তানদের পেশাগত মানোন্নয়ন, উচ্চ শিক্ষা ও সর্বোচ্চ সফলতার জন্যে সকলের কাছে দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com