1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
Title :
‘এক দেশ, এক কিউআর’ চালুর পর বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই- ২৩ বস্তা চুল উদ্ধার, চালক ও ম্যানেজার গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল ১৭–১৯ সেপ্টেম্বর ঢাকায় ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬ দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি.-এর ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডোর উদ্বোধন টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ছয় দোকান ভস্মীভুত বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক হলেন সাবেক এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ভ্যাট পরিশোধের পরও বাড়তি সুদ দাবি, এনবিআরের কাছে পূবালী ব্যাংকের আবেদন

অর্ধশতাধিক ইউপিতে নির্বাচন জুলাই মাসেই

  • আপডেট : রবিবার, ১৪ মে, ২০২৩, ৮.৫৭ পিএম
  • ২৪৭ Time View

মধ্য জুলাইয়ে দেশের অর্ধশতাধিক ইউনিয়ন পরিষদ ও সাত পৌরসভাসহ বেশ কিছু শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী সপ্তাহে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাংগীর আলম।

তিনি জানান, ঈদুল আজহা ও এইচএসসি পরীক্ষার কারণে সারা দেশের স্থানীয় সরকার নির্বাচনের (পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ) তফসিল পেছানো হয়েছে।

রোববার (১৪ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম এসব তথ্য জানান।

তিনি বলেন, মধ্য জুলাইয়ের মধ্যে কমিশন বেশকিছু নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী সপ্তাহের মধ্যে তফসিল দেয়া হবে। তবে একেকটি নির্বাচন একেক সময়ে হবে। এর মধ্যে পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচন রয়েছে। পৌরসভা আছে ৭টি, ইউপির সংখ্যা এখনও নির্ধারিত হয়নি। তবে ৫০টির বেশি হবে।

গাজীপুর সিটি নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে ইসি সচিব বলেন, গাজীপুরসহ সব সিটি নির্বাচনে রিটার্নিং অফিসারকে সর্বোচ্চ সহায়তা করা হবে। পোলিং এজেন্টসহ সবার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সব কাজ শেষ করা হবে।

পার্বত্য চট্টগ্রামে আসন বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, এটা কমিশন সিদ্ধান্ত নেবে। তবে বাস্তবতা হচ্ছে আমাদের আসন সংখ্যা ৩০০টি। এর বেশি আসন বানানোর সক্ষমতা নির্বাচন কমিশনের নেই। এটা যখন চূড়ান্ত হবে তখন বলা যাবে বাড়বে না কমবে।

সংসদীয় আসনের সীমানা নির্ধারণের শুনানি শেষ। জুনের মধ্যে চূড়ান্ত সীমানার গেজেট প্রকাশ করা হবে বলেও জানান জাহাংগীর আলম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com