1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Title :
কুমিল্লা নগরীর কাটাবিলে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন অবশেষে শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি আম মৌসুমে শনিবারও খোলা থাকবে রাজশাহীর আম বাজারসংলগ্ন ব্যাংক শাখা প্রিপেইড মিটার গ্রাহকদের মিটার আপডেটের নির্দেশ বিদ্যুৎ বিভাগের চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ৬ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস লভ্যাংশ ঘোষণা করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ২০২৫ সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ইসলামিক ফাইন্যান্স অপহরণ ও মুক্তিপণ আদায়ের দায়ে ফতুল্লা থানা কৃষকদলের আহ্বায়ক জুয়েল আরমানকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রতারকদের কাছ থেকে রোগীদের সাবধান থাকার জন্য সংবাদ সম্মেলন

  • আপডেট : রবিবার, ১৪ মে, ২০২৩, ৪.৩৮ পিএম
  • ৩৪১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ১৪ মে ২০২৩ বেলা ১টায়, ১৪,পুরানা পল্টন দারুস সালাম আর্কেট ৭ম তলায়, গণস্বাস্থ্য হোমিও মিলনায়তনে প্রতারকদের কাছ থেকে রোগীদের সাবধান থাকার জন্য সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ক্যান্সার গবেষক ও ক্যান্সার চিকিৎসক, অধ্যক্ষ ডাঃ এস এম সরওয়ার এর প্রতিষ্ঠান গণস্বাস্থ্য হোমিও দীর্ঘ ২৭ বছর যাবত সুনামের সাথে ক্যান্সার চিকিৎসাসহ বিভিন্ন চিকিৎসা সেবায় কৃতিত্বের সাথে অবদান রেখে আসছেন। তারই ধারাবাহিকতায় ডা. সরওয়ার ও তার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য একটি প্রতারক চক্র ইস্টান আরজু টাওয়ার (৫ম তলা) বিজয় নগর, ঢাকায় চেম্বার খুলে জনস্বাস্থ্য হোমিও নাম দিয়ে প্রতিষ্ঠান করে রোগী ও রোগীদের অভিভাবকদের সাথে প্রতারণা করছে এবং ডা. সরওয়ারের বিজ্ঞাপণ, ছবি, ভিডিও, স্বাক্ষাৎকার এবং তার কাছ থেকে চিকিৎসা নিয়ে যে সকল রোগী ভালো হয়েছে তাদের স্বাক্ষাৎকার, পত্র-পত্রিকা, ইউটিউব, ফেসবুকে, অনলাইনে, ভিডিওতে প্রতারকদের মোবাইল নাম্বার ব্যবহার করে রোগী এনে প্রতারণা করছেন।

গণস্বাস্থ্য হোমিওর ক্যান্সার চিকিৎক ডাঃ এস এম সরওয়ারে নামের সাথে নাম মিল থাকায় এই সুযোগটা ব্যবহার করে প্রতারক চক্রের হোতারা ডা. সরওয়ার আলম, আনিসুর রহমান আনিস, নুরুল হক রোগীদের ভুল বুঝিয়ে চিকিৎসা দিয়ে রোগীদের সাথে প্রতারণা করছে। গণস্বাস্থ্য হোমিওর সকল কিছু ব্যবহার করে তার কথা বলে রোগী এনে, রোগী ও রোগীর অভিভাবকদের সাথে  প্রতারণা করে আসছেন। তাতে করে রোগীরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। ইতোমধ্যে কয়েকজন রোগী প্রতারণার শিকার হয়েছে বুঝতে পেরে প্রতারকদের কাছ থেকে টাকা ফেরত নিয়েছে এবং তাদের দেওয়া ঔষধ ফেরত দিয়েছেন।  

ডাঃ এস এম সরওয়ার আরো বলেন, এই প্রতারকদের কাছ থেকে বাঁচার জন্য আপনাদের মিডিয়ার মাধ্যমে রোগীদের ও রোগীর অভিভাবকদের সাবধান করার জন্য এর আগে ৮ এপ্রিল ২০২৩ ও ৭ মে ২০২৩ তারিখে সংবাদ সম্মেলন করেছি।  প্রতারকরা এখনো তাদের অবৈদ কর্মকান্ড বন্ধ করেনি। তাই রোগীদের সাবধান করার জন্য আবারো এই সংবাদ সম্মেলন। আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রতারকদের জানাচ্ছি, যাতে করে, তাদের ফেসবুক, ইউটিউবে আমার স্বাক্ষাৎকার, ছবি, বিজ্ঞাপন, আমার কাছে চিকিৎসা নিয়ে সে সকল রোগী ভালো হয়েছে তাদের স্বাক্ষাৎকাকের ভিডিও ,  মোবাইল নাম্বার দেওয়া আছে সব কিছু প্রত্যাহার করার জন্য অনুরোধ জানাচ্ছি। ঐ তিন জন আমার এখানেই কাজ করতেন। এর পরেও যদি সাবধান না হয় তাহলে আমি আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব।

তাদের যদি কোন কৃতিত্ব থাকে তাই দিয়ে তাদের প্রতিষ্ঠান পরিচালনা করুক আমার কোন আপত্তি নাই। আমার কৃতিত্ব দিয়ে তারা কেন তাদের প্রতিষ্ঠান পরিচালনা করবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাঃ এস এম সরওয়ার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com