1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

এফবিসিসিআই পরিচালনা পর্ষদের নির্বাচন ৩১ জুলাই

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ৮.১১ পিএম
  • ২৮৪ Time View

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর পরিচালনা পর্ষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) নির্বাচনের তফসিল এফবিসিসিআই’র সদস্য সংস্থাগুলোর কাছে পাঠানো হয়েছে।

তফসিল অনুযায়ী, এফবিসিসিআই পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টর্স) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জুলাই। এদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ শেষে পরিচালক পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে। নির্বাচিত পরিচালকদের ভোটে এফবিসিসিআই সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও ছয়জন সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগস্ট মাসের ২ তারিখে।

সাধারণ পরিষদ সদস্যের নাম ফেডারেশনে পাঠানোর সর্বশেষ তারিখ ঠিক করা হয়েছে ৩ জুন। এছাড়া ১১ জুন প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন পরিচালনা বোর্ড। অভিযোগ যাচাই-বাছাই ও প্রয়োজনীয় সংশোধনী সাপেক্ষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২১ জুন।

পরিচালক পদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১ জুলাই। প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৫ জুলাই। আর প্রার্থিতা বাতিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১৮ জুলাই। একইদিনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এফবিসিসিআইয়ের ২০২৩-২০২৫ মেয়াদের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সাবেক সভাপতি এ মতিন চৌধুরী। কমিটির অন্য দুই সদস্য হলেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মো. শামছুল আলম এবং অগ্রণী ব্যংকের পরিচালক কে এম এন মঞ্জুরুল হক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com