1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

চিনির দাম বাড়াল সরকার

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ৫.৪৫ পিএম
  • ২৮১ Time View

চিনির বাজারে চলমান অস্থিরতার মধ্যেই চিনির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। খোলা ও প্যাকেটজাত চিনির দাম খুচরা পর্যায়ে কেজিতে ১৬ টাকা বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১১ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাণিজ্য মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  খুচরা পর্যায়ে কেজিতে ১৬ টাকা বেড়েছে খোলা ও প্যাকেটজাত চিনি। প্রতিকেজি পরিশোধিত খোলা চিনি বিক্রি হবে ১২০ টাকায়, আর পরিশোধিত প্যাকেটজাত চিনি বিক্রি হবে প্রতি কেজি ১২৫ টাকায়।
 এছাড়া প্রতিকেজি পরিশোধিত খোলা চিনির মিলগেট মূল্য ১১৫ টাকা ও পরিবেশক মূল্য ১১৭ টাকা নির্ধারণ করেছে সরকার। আর প্রতিকেজি পরিশোধিত প্যাকেটজাত চিনির মিলগেট মূল্য ১১৯ টাকা ও পরিবেশক মূল্য নির্ধারণ করা হয়েছে ১২১ টাকা।

মন্ত্রণালয় জানায়, বাজারে চিনির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা, সাধারণ ভোক্তার ক্রয়ক্ষমতা ও ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) নতুন এ দাম সুপারিশ করেছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে চিনির দামের ঊর্ধ্বমুখী প্রবণতা বিবেচনায় ১৫ দিন পরপর চিনির দাম সমন্বয়ের সুপারিশ করেছে বিটিটিসি।

এর আগে চলতি বছরের ১৭ এপ্রিল ও ২ মে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন চিনির দাম বাড়াতে বিটিটিসিকে চিঠি দেয়। বিটিটিসি চিনির মূল্য ও সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করে। পর্যালোচনার ক্ষেত্রে এলসি খোলা, ইনবন্ড মূল্য, আউটবন্ড মূল্য ও অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজারদর বিবেচনায় নিয়ে নতুন এ দাম সুপারিশ করেছে বিটিটিসি।

উল্লেখ্য, এর আগে গত ৬ এপ্রিল কেজিতে ৩ টাকা কমিয়ে প্রতি কেজি পরিশোধিত খোলা চিনি ১০৪ টাকা ও প্রতি কেজি পরিশোধিত প্যাকেটজাত চিনির দাম ১০৯ টাকা নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়, যা কার্যকর হয় ৮ এপ্রিল থেকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com