বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে লায়ন কল্লোল লিমিটেডের নতুন ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন ঘিওরে ভূমি অফিসে জমির নামজারি করতে গিয়ে ঘুয ও হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ ছাতকে নৌ-পুলিশের অভিযানে ভারতীয় বিড়িসহ আটক ১ ঢাকায় বিটুবি রোডশোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে পর্যটন সম্পর্ক জোরদার করল শ্রীলঙ্কা ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে ‘সমন্বিত স্বাস্থ্যসেবা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে ‘লিডারশিপ স্টাইল অ্যান্ড ম্যানেজমেন্ট প্রিন্সিপলস অব বেস্ট অর্গানাইজেশনস’ শীর্ষক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত দুই ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ডের মেয়াদ বাড়ল সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ১,২০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে সিটি ব্যাংক বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে 1One Foundation & Organization, USA এর উদ্যোগে “জনসচেতনতায় স্বাস্থ্য সামগ্রী বিতরণ”

ইমরান খানের ১৪ দিনের রিমান্ড চাওয়া হবে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১৯০ Time View

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদালত চত্বর থেকে গ্রেফতারের পর আইন অনুযায়ী সর্বোচ্চ রিমান্ডের আবেদন করতে চলেছে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরো (এনএবি)। সংস্থাটির সূত্র পাকিস্তানি সংবাদমাধ্যম ডনকে জানিয়েছে, পিটিআই চেয়ারম্যানকে বুধবার (১০ মে) বিকেলে জবাবদিহিতার আদালতে হাজির করা হবে।

সূত্রটি বলেছে, আমরা তাকে অন্তত চার-পাঁচ দিন হেফাজতে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করবো।

পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি অর্ডিন্যান্স, ১৯৯৯-এর নতুন সংশোধনীতে যে কোনো আদালত প্রদত্ত শারীরিক রিমান্ডের সময়কাল ৯০ দিন থেকে কমিয়ে ১৪ দিন করা হয়েছে।

এনএবি সূত্র বলেছে, আমরা আদালতের কাছে ইমরান খানের সর্বোচ্চ ১৪ দিনের শারীরিক রিমান্ড চাইবো। আদালত অন্তত চার-পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করবেন বলে আশা করা যায়।

পিটিআই প্রধানের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করা হলে সূত্রটি জানায়, ইমরান খানকে এনএবির রাওয়ালপিন্ডি/ইসলামাবাদ আঞ্চলিক সদর দপ্তরে ‘আরামদায়ক পরিবেশে’ রাখা হয়েছে।

তিনি বলেন, ইমরান খানের সঙ্গে ‘কঠোর আচরণ’ করা হবে না। তাকে কেবল মামলায় তার জড়িত থাকা ও আর্থিক সুবিধা চাওয়ার অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS