1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

আলী আশরাফ আখন্দ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সভাপতি নির্বাচিত

  • আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ৫.৫২ পিএম
  • ২৫১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক আলী আশরাফ আখন্দ-কে সরকার কর্তৃক নিবন্ধিত সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সভাপতি নির্বাচিত করা হয়েছে।

গতকাল (৮ মে ২০২৩) সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এর তথ্য জানানো হয়েছে।

আলী আশরাফ আখন্দ আশির দশকের মাঝামাঝি সময়ে সংবাদপত্রে কাজ শুরু করেন। এ সময় তিনি ছাড়া লেখার পাশাপাশি সাপ্তাহিক কিশোর বাংলা, পাক্ষিক শিশু কণ্ঠ ,সাপ্তাহিক জনকণ্ঠ (যা বর্তমানে দৈনিক জনকণ্ঠ), সাপ্তাহিক গণকণ্ঠ (যা বর্তমানে দৈনিক গণকণ্ঠ), সাপ্তাহিক তিলোত্তমা সাপ্তাহিক খবর ,(যা বর্তমানে দৈনিক খবর), পাক্ষিক রূপবানী, (যা বর্তমানে দৈনিক রূপবানী), স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেন। আশির দশকের শেষ দিকে তিনি দৈনিক আজাদ পত্রিকায় ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ করার সুযোগ পান। ‘৯০ -এর দশকে তিনি দৈনিক ভোর, দৈনিক বাংলাবাজার পত্রিকা, দৈনিক রুপালী পত্রিকায় ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ করেন।

তাছাড়া বাংলাদেশের শীর্ষস্থানীয় অপরাধ বিষয়ক ম্যাগাজিন অপরাধ জগত, অপরাধ বিন্দু ,সত্য চিত্র ,সংবাদ চিত্র ও দিন বলে বদলের আলো পত্রিকায় তিনি ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি অগ্রণী বার্তা পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার ও প্রোগ্রাম প্ল্যানার।

তাছাড়াও তিনি বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক এবং বিএসপিপি’র সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আলী আশরাফ আখন্দ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের সভাপতি বিশিষ্ট অভিনেতা ও অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন এক বার্তায় তাকে  শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com