1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার নবীনগরকে মাদকমুক্ত রাখতে ভিন্নধর্মী উদ্যোগ মেয়র প্রার্থী মাসুদ রানার দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়ার লক্ষে এসবিএসি ব্যাংক পিএলসি.-এর সঙ্গে চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি স্বাক্ষর বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম

২৩ মে থেকে ডেন্টালে ভর্তি শুরু

  • আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩, ৮.৩২ পিএম
  • ২২৯ Time View

দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ সেশনের প্রথম বর্ষ ভর্তি শুরু হচ্ছে আগামী ২৩ মে থেকে। চলবে আগামী ২৮ মে পর্যন্ত।

রোববার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন।

এতে বলা হয়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত নীতিমালার শর্তানুযায়ী লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা, পছন্দক্রম, কোটা অনুযায়ী ৫৪৫ জন পরীক্ষার্থীকে একটি সরকারি ডেন্টাল কলেজ ও আটটি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

অধিদপ্তর জানায়, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচিত ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের অফিস চলাকালীন সময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদনপত্রে উল্লেখিত তথ্যাদির স্বপক্ষে পরীক্ষার্থী কর্তৃক প্রমাণ প্রদানে ব্যর্থ হলে বা প্রদানকৃত তথ্য অসত্য বলে প্রতীয়মান হলে যে কোনো সময় তার ভর্তি বাতিলপূর্বক আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে। ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলের উপর বিধিসম্মত যেকোনো পরিবর্তন কেন্দ্রীয় ভর্তি কমিটি সংরক্ষণ করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com