1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বিবিএস ক্যাবলস লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে ওরিয়ন ফার্মা প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা । উপজেলা পর্যায়ে দ্বিতীয় দামুড়হুদা ও তৃতীয় আলমডাঙ্গা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় হায়ার বাংলাদেশের নতুন সিইও ফ্যান জিং কাতারপ্রবাসী সিআইপি জসিম উদ্দিনের অর্থায়নে ৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বস্ত্র অধিদফতর

  • আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩, ১০.০৭ এএম
  • ৩৫৩ Time View

বস্ত্র অধিদফতর ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয়/শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে চার ক্যাটাগরির পদে ১৩ থেকে ২০তম গ্রেডে ১৮৩ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: টেইলার মাস্টার। পদের সংখ্যা: ৬ (স্থায়ী)। আবেদন যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট থেকে ড্রেস মেকিংসহ এসএসসি (ভোকেশনাল) টেক্সটাইল কোর্স পাস হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

পদের নাম: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। পদের সংখ্যা: ৫৬ (৩০টি স্থায়ী ও ২৬টি অস্থায়ী)।

আবেদন করার যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট থেকে প্রথম বিভাগে এসএসসি (ভোকেশনাল) টেক্সটাইল কোর্স পাস হতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

পদের নাম: ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। পদের সংখ্যা: ২৬ (৮টি স্থায়ী ও ১৮টি অস্থায়ী)। আবেদন যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি পাস অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে এসএসসি (ভোকেশনাল) টেক্সটাইল কোর্স পাস হতে হবে। বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

পদের নাম: অফিস সহায়ক। পদের সংখ্যা: ৯৫ (২৪টি স্থায়ী ও ৭১টি অস্থায়ী)। আবেদন যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা: সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর। তবে ২০২০ সালের ২৫ মার্চ আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৩০ বছর থাকলে তিনি আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবে: আগ্রহীদের এ ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৩ ও ৪ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন করার সময়সীমা: ১৪ মে থেকে ১৪ জুন ২০২৩ বিকেল ৪টা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com