1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ

মেসি-নেইমারদের বাড়ির নিরাপত্তা জোরদার

  • আপডেট : শুক্রবার, ৫ মে, ২০২৩, ১১.৩৯ এএম
  • ২৩৫ Time View

মাঠের বাইরে থেকেও আলোচনায় নেইমার। সমর্থকরা তার বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ করেছে। সে বিক্ষোভে সমর্থকরা তাকে ক্লাব ছাড়তে বলছে। এমন অবস্থায় মেসি, নেইমার, ভেরাত্তি, গালতিয়েরের বাড়িতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

একদিনে দুই বিষয়ে আলোচনায় চলে এসেছেন নেইমার। প্রথমত, তার বাড়িতে বিক্ষোভ করেছে সমর্থকরা। দ্বিতীয়ত, ইনস্টাগ্রামের এক রিলে নেইমারের লাইক দেয়া।

‘অফউইক্লিয়ার’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ নেইমারের বাড়ির সামনে পিএসজি সমর্থকদের বিক্ষোভের ভিডিও নিয়ে একটি রিল পোস্ট করেছে। সেখানে পিএসজিকে ছোট ক্লাব হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আর সেই রিলে লাইক দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন নেইমার।

এদিকে মশাল আর ব্যানার হাতে পিএসজির সমর্থকরা মেসি–নেইমারকে ‘ওভাররেটেড’ (অতি মূল্যায়িত) খেলোয়াড় বলে দুয়ো দিয়েছেন। আর তারা বিক্ষোভ করছেন রাস্তায় রাস্তায়। যার কারণে, মেসি-নেইমারদের বাড়ির নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ‘উগ্র’ সমর্থকদের বিক্ষোভ প্যারিসের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ায় মেসি, নেইমার, মিডফিল্ডার মার্কো ভেরাত্তি, কোচ ক্রিস্তফ গালতিয়েরের বাড়ি আর পিএসজির ট্রেনিং সেন্টার ক্যাম্প দে লোগেসের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সব জায়গাতেই অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এদিকে সমর্থকদের এমন কাণ্ড ভালোভাবে নেয়নি পিএসজি। এক বিবৃতিতে সমর্থকদের এমন আচরণের নিন্দা জানিয়ে ফরাসি ক্লাবটি লিখেছেন, ‘একটি ছোট গোষ্ঠীর অসহনীয় ও অপমানজনক কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানায় পিএসজি। মতপার্থক্য যাই থাক না কেন, কিছুই এ ধরনের কাজকে সমর্থন করতে পারে না।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com