বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আয়কর নির্ধারণে ASYCUDA System এর তথ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হলো বাংলাদেশ প্রেস কাউন্সিল-এর উদ্যোগে কুমিল্লায় গণমাধ্যম বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামে দুই উপজেলার কল্যাণে যে ফেরি এসেছিল, আজ তা নীরব বালুচরের বন্দী গাজীপুরে মিথ্যা মামলায় হয়রানির শিকার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান চুয়াডাঙ্গার টেংরামারি জামে মসজিদে ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি – মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান নির্বাচন পরবর্তী পদ্মবিলা ইউনিয়নের জনগণের সাথে মতবিনিময় করলেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি মাসুদ পারভেজ রাসেল আইটিইটি-বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিলে বাণিজ্য মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

সাগরের তেল-গ্যাস অনুসন্ধান-উত্তোলনের চুক্তিসমূহ দেশবাসী বিস্তারিত জানতে চায়: মার্কসবাদী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ২১০ Time View


নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান আজ ২ মে ২০২৩ সংবাদপত্রে দেয়া এক যোথ বিবৃতিতে বলেন, সাম্রাজ্যবাদের দালাল  মার্কিন যুক্তরাষ্ট্রের  কোম্পানি এক্সন মবিলকে গভীর সমুদ্রের ১৫টি ব্লক অনুসন্ধানের দায়িত্ব দেয়ার খবর জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে যা দেশবাসী দেখেছে।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সমুদ্রসীমা নির্ধারণের দীর্ঘ ১০ বছরাধিক কাল অতিবাহিত হওয়ার পরও সাগরের গ্যাস-তেল অনুসন্ধান শুরু করতে না পারা বর্তমান সরকারের চরম ব্যর্থতা। আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার এবং ভারত সমুদ্র সীমানার অদূরে গ্যাস উত্তোলন করলেও আমরা কেন পারিনি তার কোন জবাবদিহিতা সরকারের নাই। এটা অত্যন্ত বিপদজনক ও লজ্জার।

বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, বাংলাদেশের সাগর ও স্থলভাগের তেল-গ্যাস-খনিজ সম্পদের মালিক দেশের জনগণ। তাদের অন্ধকারে রেখে কিছু করা যাবে না, তেল-গ্যাস-খনিজ সম্পদের উপর জনগণের শতভাগ মালিকানা নিশ্চিত করেই সাগর ও স্থলভাগের তেল-গ্যাস-খনিজ সম্পদ অনুসন্ধান ও উত্তোলনের উদ্যোগ নিতে হবে। জাতীয় স্বার্থ বিরোধী কোন উদ্যোগ গ্রহন করলে জনগণ মেনে নেবে না।

বিবৃতিতে নেতৃদ্বয় সাগরের তেল-গ্যাস অনুসন্ধান-উত্তোলনের চুক্তি সমূহ দেশবাসীর সম্মুখে প্রকাশের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS