1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

ভৈরবে পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই

  • আপডেট : মঙ্গলবার, ২ মে, ২০২৩, ১২.২৩ এএম
  • ৩২৩ Time View

ভৈরব (কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে ও ময়লা ছিটিয়ে সাদ্দাম হোসেন নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে।

রোববার (৩০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন: ভৈরব থানার এএসআই নাসির উদ্দীন, কনস্টেবল রবিউল ও কনস্টেবল আজাদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভৈরব উপজেলার গোছামারা গ্রামের নারী ও শিশু নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত আসামি সাদ্দাম। তিনি একই এলাকার মিয়া হোসেন মিয়ার ছেলে। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভৈরব থানার এএসআই নাসির উদ্দীন কনস্টেবল রবিউল ও কনস্টেবল আজাদকে সঙ্গে নিয়ে গোছামারা গ্রামে আসামি সাদ্দামকে গ্রেফতার করতে যান। অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় তার ১০-১৫ জন স্বজন তিন পুলিশের ওপর হামলা করে এবং ময়লা ছিটিয়ে দেয়। একপর্যায়ে আসামি ছিনিয়ে নিয়ে যান তারা। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন। পরে তারা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় ফিরে যান।

ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) শাহআলম মোল্লা বলেন, ‘সাজাপ্রাপ্ত আসামি ধরতে গোছামারা গ্রামে যায় আমার তিন সদস্য। আসামি সাদ্দামকে গ্রেফতার করে ফিরে আসার সময় তার স্বজনরা হামলা করে আসামি ছিনিয়ে নেন। এ ব্যাপারে আসামির মা ও তার দুই বোনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com