1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

রাজা চার্লসের বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন সোনম কাপুর

  • আপডেট : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩, ১০.৫৮ এএম
  • ১৯৪ Time View

ব্রিটেনের রাজ সিংহাসন এখন রানি দ্বিতীয় এলিজাবেথের বড় ছেলে চার্লসের হাতে। তবে সিংহাসনে বসলেও এখনও আনুষ্ঠানিক অভিষেক হয়নি তার। খুব শিগগিরই ঘটা করে হতে চলেছে রাজকীয় সেই অনুষ্ঠান। আর বিশেষ মুহূর্তের সাক্ষী হতে সে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছেন বলিউডের কাপুর পরিবারের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর।

আগামী ৬ মে হতে চলেছে চার্লসের সিংহাসনে অভিষেকের সেই জমকালো অনুষ্ঠান। আর তার পরের দিনই আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের। যে অনুষ্ঠানে বসবে হলিউড তারকাদের মিলনমেলা।

তারকাদের এ মেলায় থাকছে হলিউড তারকা টম ক্রুজ, মিউজিক্যাল গ্রুপ দ্য পুসিক্যাট ডলস থেকে নিকোল সারজিঞ্জার ও উইনি দ্য পুহ।

সঙ্গে আরও রয়েছেন ব্রিটিশ অভিনেত্রী, লেখক ও কলামিস্ট জোয়ান কলিন্স, শিল্পী টম জোন্স, ন্যাশনাল জিওগ্রাফিক খ্যাত অভিযাত্রিক বিয়ার গ্রিলস ও নৃত্যশিল্পী ওটি মাবুস। আমন্ত্রিতদের তালিকায় আরও রয়েছেন কেটি পেরি ও লিওনেল রিচির মতো তারকারাও।

ওই অনুষ্ঠানে যোগ দিতে ভারত থেকে ডাক পেয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। এ খবর নিশ্চিত করেছেন সোনম কাপুর নিজেই।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বারতে জানা যায়, এ বিষয়ে সোনম বলেন, ‘শিল্পের প্রতি রাজা চার্লসের ভালোবাসার কথা মাথায় রেখেই কমনওয়েলস ভার্চুয়াল এই অনুষ্ঠানের আয়োজন করছে। তাতে যোগ দেওয়ার ডাক পেয়ে আমি আনন্দিত।

ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিয়ের পর থেকে লন্ডনেই বেশি  থাকেন সোনম ও তার বর আনন্দ। তবে কখনোই লন্ডনের রাজ পরিবারের কোনো অনুষ্ঠানে তাকে দেখা যায়নি। তাই বলা যায়, ইংল্যান্ডের রাজপ্রাসাদের অনুষ্ঠানে এটাই হতে চলেছে সোনমের প্রথম উপস্থিতি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com