1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

মাধবপুরে চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীর মুক্তির দাবি জানিয়েছে ইউনিয়নবাসী

  • আপডেট : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ৬.২৫ পিএম
  • ২৮৩ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার করায় শাহজাহানপুর ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। মিথ্যা ও ষড়যন্ত্র মামলায় দ্রæত প্রত্যাহারের জন্য শাহজাহানপুর ইউনিয়নবাসী সরকারের নিকট দাবি জানিয়েছেন।

ক্ষুব্দ শাহজাহানপুর ইউনিয়নবাসী জানান, গত ৪ এপ্রিল হযরত শাহ চাঁন মিয়া চৌধুরী (রাঃ) মাজারে রাতে একদল লোক হামলা চালায়। এ সময় দান বক্স থেকে মাজারে টাকা চুরি ও বিভিন্ন জিনিসপত্র ভাংচুর হয়। শাহজাহানপুর ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার মাজার ভক্ত লোকজন এ সংবাদ পেয়ে মাজার প্রাঙ্গনে আসলে অপরাধীরা পালিয়ে যায়।

শাহজাহানপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের জুলহাস মিয়া বলেন সম্প্রতি ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী তার বয়বৃদ্ধ মাতাকে নিয়ে পবিত্র ওমরাহ হজ¦ পালন শেষে গত ২৫ এপ্রিল দেশে ফিরলে ঢাকার বিমান বন্দরে ষড়যন্ত্রমূলক মামলায় তাকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারের সংবাদ শুনে শাহজাহানপুর ইউনিয়নবাসীর পক্ষে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাগবাড়ি গ্রামের বাচ্চুু মিয়া বলেন, গত ৪ এপ্রিল কিছু লোক পবিত্র মাজারে টাকা পয়সা লুট করে হামলা ও ভাংচুর চালায় ওই ঘটনায় দায়েরকৃত মামলায় ষড়যন্ত্রমুলকভাবে চেয়ারম্যানকে আসামী করা হয়।

সুরমা গ্রামের মামুন মিয়া জানান, গত ইউপি নির্বাচনে পারভেজ হোসেন চৌধুরী বিপুল ভোটে শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে উল্লেখিত লোকজন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচেছ। সুরমা গ্রামের তাহের মিয়া চৌধুরী হযরত শাহ চান মিয়া (রাঃ) মাজার কমিটির সভাপতি। তার নেতৃত্বে মাজার সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে। পারভেজ হোসেন চৌধুরী উক্ত মাজার পরিচালনা কমিটির সদস্য মাত্র।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com