1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

এসএসসি পরীক্ষা: কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম

  • আপডেট : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ১২.১৫ পিএম
  • ২৭৬ Time View

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে রোববার (৩০ এপ্রিল)। এবার মোট পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। দেশের সব কেন্দ্রে ইতোমধ্যে পৌঁছে গেছে পরীক্ষার সরঞ্জাম। আর শিক্ষাবোর্ড বলছে, প্রশ্নফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নির্ধারিত সময়ের দুই মাস পর রোববার শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। পুনর্বিন্যাসকৃত সিলেবাস হলেও এবার পরীক্ষা হবে সব বিষয়েই। ১০০ নম্বরের পরীক্ষায় সময় থাকছে ৩ ঘণ্টা।

এবার গত বছরের চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও কেন্দ্রের সংখ্যাও বেড়েছে। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে।

ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে উত্তরপত্রসহ পরীক্ষার আনুষঙ্গিক সরঞ্জামাদি। বসানো হয়েছে আসন বিন্যাস। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হবে।

কারিগরি ও মাদরাসাসহ ১১টি শিক্ষাবোর্ডের সব প্রস্তুতির কথা জানিয়ে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলছেন, ইতোমধ্যে সব কেন্দ্রে উত্তরপত্রসহ পরীক্ষার আনুষঙ্গিক সরঞ্জামাদি পৌঁছে গেছে । এবার প্রশ্নপত্র থানা থেকে বের করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।

শিক্ষাবোর্ডের দাবি, প্রশ্ন প্রণয়ন থেকে বণ্টন প্রক্রিয়ায় প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। সামাজিক যোগাযোগমাধ্যম সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি কেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজরদারি করবে। কেউ গুজব ছড়ালে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান তপন কুমার সরকার।

এদিকে পরীক্ষা উপলক্ষে ২৩ মে পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আর পরীক্ষা চলাকালে কেদ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com