নিয়মিত স্বাস্থ পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হবে।
শনিবার (২৯ এপ্রিল) বিকেল ৩টায় তাকে রাজধানীর বসুন্ধরা এলাকায় এভার কেয়ার হাসপাতালে নেয়া হবে।
বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিকেলে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে রওনা হবেন খালেদা জিয়া। সেভাবে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply