নিজস্ব প্রতিনিধিঃ সিলেট নগরীর জিন্দাবাজার জালালাবাদ মার্কেটে জুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২১ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় বর্তমানে এই আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, বিকেল পৌনে ৪টার দিকে জিন্দাবাজার জালালাবাদ মার্কেটে জুতার গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান ওসি।