দাদি খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে যুক্তরাজ্য থেকে ঢাকায় এসেছেন আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান।
বিএনপির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, বৃহস্পতিবার (২০ এপ্রিল) বেলা পৌনে ২টার একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তারা। পরে তারা বিএনপি চেয়ারপারসনের বাসা ফিরোজায় যান। মা শর্মিলা রহমান দুই মেয়েকে বিমানবন্দরে রিসিভ করেন।
এরআগে, গত ২১ মার্চ ঢাকায় আসেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান।
২০১৫ সালের ২৪ জানুয়ারি আরাফাত রহমানের মৃত্যুর পর দুই মেয়েকে নিয়ে লন্ডনে থাকছেন শর্মিলা রহমান। খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানও সপরিবার সেখানে বসবাস করছেন।
খালেদা জিয়া গ্রেফতারের পর জাফিয়া ও জাহিয়া জেলখানা এবং হাসপাতালে একাধিকবার দাদিকে দেখতে গেছেন।