1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

বাঁ হাতের ব্যথা কি হার্ট অ্যাটাকের লক্ষণ!

  • আপডেট : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ৩.৩৬ পিএম
  • ২২১ Time View

হাতে যেকোনো সময় ব্যথা হওয়া সম্ভব। ভারী কিছু তোলা থেকে শুরু করে যেকোনো এক হাতে দীর্ঘক্ষণ চাপ পড়ার কারণে ব্যথা হওয়াটা স্বাভাবিক। তবে হঠাৎ করেই কোনো কারণ ছাড়া বাঁ হাতে ব্যথা হওয়ার সমস্যা সবসময় স্বাভাবিক না-ও হতে পারে।

কারণ, এটি হতে পারে হার্ট অ্যাটাকসহ বেশ কিছু সমস্যার লক্ষণ, যা অনেকেই অবহেলা করেন কিংবা বিষয়টি সাধারণ ভেবে ভুল করেন। চলুন তবে জেনে নিই বাঁ হাতে ব্যথা কোন কোন রোগের লক্ষণ–

হার্ট অ্যাটাক

হার্ট অ্যাটাক হঠাৎ করেই যে কারো প্রাণনাশের কারণ হতে পারে। এ ক্ষেত্রে হার্টে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায়। আর রক্ত না পৌঁছালে হৃদ্‌যন্ত্র সঠিকভাবে কাজ করতে পারে না। এর ফলে হৃদ্‌পেশির একটি অংশ কাজ করা বন্ধ করে দেয়। এ ক্ষেত্রে বেশির ভাগ হার্ট অ্যাটাকের পেছনে থাকে করোনারি আর্টারি সরু হয়ে যাওয়া। আসলে এই রক্তনালির ভেতরে প্লাক জমেই সমস্যা তৈরি হয়। এ কারণে হার্টে পৌঁছায় না পর্যাপ্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত।

হার্ট অ্যাটাকের অন্যতম এক লক্ষণ হলো বাঁ হাতে ব্যথা হওয়া। হার্টে সমস্যা হলে ও বাঁ হাতে ব্যথা হলে সেই নির্দিষ্ট অংশের নার্ভগুলো মস্তিষ্কের ঠিক একই কোষে সংকেত পাঠায়। এ পরিস্থিতিতে মস্তিষ্ক অনেক সময়ই টের পায় না সমস্যা ঠিক কোথায় দেখা দিয়েছে। ফলে হার্ট অ্যাটাকের সময়ও বাঁ হাতে ব্যথা হয়।

হাতে ব্যথার পাশাপাশি ক্লান্তি, হাঁপিয়ে ওঠা, বুকে চাপ, বমি পাওয়া, মাথা ঘোরা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে, যা অবহেলা করলেই বিপদ। এমন লক্ষণ দেখলে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

অ্যাঞ্জাইনা

হার্টে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কম পৌঁছালে বুকে ব্যথা হতে পারে। এ ক্ষেত্রেও ব্যথা হওয়ার পেছনে মূল কারণ হার্টে অক্সিজেন কম পৌঁছানো। হার্টে কম অক্সিজেন পৌঁছালে বুকের মাঝে ব্যথা হয়। পাশাপাশি ব্যথা হতে পারে কাঁধ, হাত, পিঠ, চোয়ালে। পাশাপাশি হাতেও ব্যথা হতে পারে।

স্কেলিটো মাস্কুলার ইনজুরি

সবসময় কিন্তু বাঁ হাতে ব্যথা হওয়া মানেই হার্টের সমস্যা নয়। এর পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে। স্কেলিটো মাস্কুলার ইনজুরির কারণেও এমনটি ঘটতে পারে।

এবার এই রোগের লক্ষণ দেখা যাক–

হাতে তীব্র যন্ত্রণা মাত্র কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী হলে,

হাত ধরলেই ব্যথা অনুভব,

হাতের কিছুটা অংশজুড়ে ব্যথা ও

ব্যথা না থাকলেও সারা দিন একটা অস্বস্তিভাব।

টেন্ডোনাইটিস

আমাদের হাড় ও পেশির সংযোগকারী টিস্যুতে যে প্রদাহ হয় তাকে বলা হয় টেন্ডোনাইটিস। এ প্রদাহের কারণেও হাতে ব্যথা হতে পারে। সাধারণত টেনিস খেলোয়াড়, সাঁতার, বাদ্যকারদের হাতে এ সমস্যা বেশি হতে দেখা দেয়। এ ছাড়া রোটেটর কাফ টিয়ার, হার্নিয়াটেড ডিস্কের মতো সমস্যা হলেও দেখা দিতে পারে এ সমস্যা।

তাই বাঁ হাতে ব্যথা হলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। তিনিই আপনার সমস্যার সমাধান করতে পারবেন।

-হেলথলাইন

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com