1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

হলদিয়া পালং ইউনিয়ন উত্তর বিএনপির অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ১২.১৮ এএম
  • ৩৬২ Time View

উখিয়া প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত ১০ দফা বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়ন উত্তর বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি সম্পন্ন হয়েছে। 

রবিবার(১৬ এপ্রিল) দুপুরে মরিচ্যা বাজার দক্ষিণ স্টেশনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন

 উত্তর বিএনপির আহবায়ক আব্দুল গফুর চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এনামুল হক এনাম। তিনি বলেন,”বর্তমান সরকার সবকিছুর দাম বৃদ্ধি করে জীবনযাপন কঠিন থেকে কঠিন করে তুলেছে। পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী। যা সাধারণ মানুষের নাগালের বাইরে। তাই সর্বগ্রাসী দূর্নীতি,ভোটাধিকার হরণের প্রতিবাদে সকল শ্রেণিপেশার মানুষকে সাথে নিয়ে বিএনপি দুর্বার আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত রয়েছে। 

জেলা যুবদলের সদস্য সাজেদুল ইসলাম লিটন বলেন,”কেন্দ্র থেকে যখনই কর্মসূচি ঘোষণা করা হবে আমরা প্রস্তুত রয়েছি। বিএনপির নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তুলবো। এ সরকার মানুষকে অতিষ্ঠ করে তুলেছে।”

এসময় উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক মির্জা জহির রায়হান, হলদিয়া পালং ইউনিয়ন কৃষকদলের আহবায়ক আবুল আজম চৌধুরী, ইউনিয়ন সদস্য কফিল উদ্দিন চৌধুরী, সাজেদুল ইসলাম লিটন, আমিনুল হক আমিন,মাহমুদুল হক চৌধুরী, অচিন্ত বড়ুয়া সেন, শাহাব উদ্দিন, আব্দুল আলম, যুবদলের যুগ্ন আহবায়ক সোহেল রানা, হাজী উসমান,মিজানুর রহমান,মতিউর রহমান সহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com