1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

৫০ হাজার কোটি রুপিতে বিক্রি হচ্ছে আইপিএলের সম্প্রচার স্বত্ব!

  • আপডেট : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২, ৮.৩২ পিএম
  • ৬৩৭ Time View

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের সম্প্রচার স্বত্ব বিক্রি করে ৫০ হাজার কোটি রুপি আয়ের পরিকল্পনা করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এমনটাই জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স।

বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, দুই মাসের এই টুর্নামেন্টের টেলিভিশন ও ডিজিটাল সম্প্রচারের জন্য লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে অ্যামাজন, রিলায়েন্স, সনি ইন্ডিয়া ও ওয়াল্ট ডিজনি। এই স্বত্ব বিক্রি করে ৫০ হাজার কোটি রুপিরও বেশি আয় করার পরিকল্পনা করছে বিসিসিআই।

মূলত রেকর্ড সংখ্যক দর্শকদের উপস্থিতির কারণেই এবার চড়া মূল্যে বিক্রি হতে পারে আইপিএলের সম্প্রচার স্বত্ব। গত মৌসুমে ৩৫ কোটি দর্শক আইপিএল উপভোগ করেছেন টিভি ও অনলাইনে। এর ফলেই এবার চড়া মূল্য হাঁকাতে চাইছে বিসিসিআই।

এ প্রসঙ্গে বেটিং সাইট পারিম্যাচের প্রধান অ্যান্টন রুবলিয়েভস্কাই বলেছেন, ‘২৫০ কোটি সমর্থকসহ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খেলা হলো ক্রিকেট। আইপিএল হলো সুপার বোলের মতো। আপনি যদি সেখানে না থাকেন, তাহলে আপনার কোনও অস্তিত্ব নেই।’

সর্বশেষ ২০১৭ সালে আইপিএলের টিভি ও ডিজিটাল স্বত্ব কিনেছিল স্টার ইন্ডিয়া। পাঁচ বছরের জন্য তাদের খরচা করতে হয়েছিল ১৬ হাজার ৩৪৮ কোটি রুপি। এর আগে আইপিএলের প্রথম দশ বছরের স্বত্ব ছিল সনির হাতে। নতুন করে গতবারের প্রায় তিনগুণ অঙ্কে আইপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রি করার আশা বিসিসিআইয়ের।

লড়াইয়ে থাকা রিলায়েন্সের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছে, ‘জিও প্ল্যাটফর্ম এবং ডিজিটাল ক্ষেত্র বিস্তারের জন্য রিলায়েন্সের যে দীর্ঘকালীন পরিকল্পনা আছে, তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিষয়টি। গত কয়েক মাসে ভায়াকম১৮-এ পুরো বিষয়টি হয়েছে। স্প্যানিশ লা লিগার স্বত্ব কেনা, স্পোর্টস চ্যানেল তৈরি করার মতো বিষয়গুলির মাধ্যমে পুরো ক্ষেত্র প্রস্তুত হওয়া হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com