1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল ১৭–১৯ সেপ্টেম্বর ঢাকায় ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬ দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি.-এর ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডোর উদ্বোধন টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ছয় দোকান ভস্মীভুত বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক হলেন সাবেক এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ভ্যাট পরিশোধের পরও বাড়তি সুদ দাবি, এনবিআরের কাছে পূবালী ব্যাংকের আবেদন সিলেটের ওসমানীনগরে এক প্রবাসীর পৈত্রিক জমি দখলের অভিযোগ: জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

বদর যুদ্ধ ইতিহাসের এক মহা দিকদর্শন: মিছবাহুর রহমান চৌধুরী

  • আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ৩.৫৮ পিএম
  • ২৭২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী বলেছেন, বদর যুদ্ধ ইতিহাসের এক মহা দিকদর্শন। অল্প সংখ্যক মুসলিম মহানবী (সাঃ) এর নেতৃত্বে প্রবলতম বাহিনীর মোকাবিলা করে বিজয় অর্জন করেছিলেন এই মহা বদর যুদ্ধে। এই যুদ্ধ ছিল মানবতা ও মানুষের মুক্তি প্রতিষ্ঠার যুদ্ধ, এই যুদ্ধ রাজ্য বা সম্পদ হাসিলের জন্য ছিল না বরং ইহা ছিল সত্য ও মিথ্যার সংঘাত। এজন্য এই দিবসের নাম করণ করা হয়েছে ইওয়মুল ফুরকান। বর্তমান বিশ্বের জন্য বদর হইতে শিক্ষা গ্রহণ করার অনেক কিছু রয়েছে। বদর মৃত প্রায় মানবতাকে পুর্নজীবিত করেছে। বিভ্রান্ত মানুষকে মুক্তির পথের নির্দেশ দিয়েছে। তাওহীদের পতাকা উড্ডিয়ন করে বজ্র কণ্ঠে ঘোষণা দিয়েছে, আল্লাহ এবং তাঁর রাসূল (সাঃ) এর তাবেদারী কর। বদর অহংঙ্কারীদের পতন নিশ্চিত করে দিয়েছে। মিথ্যা দর্শন ও অহংকার সত্যের কাছে মাথা নত করতে বাধ্য করেছে। বদর আরবের সবচেয়ে প্রভাবশালী ৭০ জন দাম্ভিক কাফেরের মৃত্যু দেখেছে, দেখেছে আল্লাহর বিশ্বাসকারীদের ত্যাগ, ধৈর্য্য ও বিশ্বাসের কি চমৎকার বিজয়। মহানবী (সাঃ) এর মোজেজার চুড়ান্ত রূপ বদর প্রত্যক্ষ করেছে। দেখেছে আল্লাহ তাঁর রাসূল ও তার আনুগত্য কারীদের জন্য আসমান থেকে পাঁচ হাজার ফেরেস্তার অবতরণ।

গতকাল ৯ এপ্রিল ২০২৩ মহান বদর দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ঐক্য জোট আয়োজিত বদর দিবসের শিক্ষা ও তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে মিছবাহুর রহমান চৌধুরী সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জুলকার নাঈম ডালিম, যুব বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন খোকন, রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, ভারপ্রাপ্ত মহাসচিব আল-আমিন শাওন, সাংবাদিক মোঃ শাফিউর রহমান কাজী, সাংবাদিক মোঃ ছানাউল্লাহ, সাংবাদিক মোঃ ফারুকুল ইসলাম ও বাংলাদেশ ইসলামী যুবজোটের সভাপতি সৈয়দ মুহাম্মদ সাহিদ হোসেন জুয়েল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com