1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল ১৭–১৯ সেপ্টেম্বর ঢাকায় ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬ দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি.-এর ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডোর উদ্বোধন টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ছয় দোকান ভস্মীভুত বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক হলেন সাবেক এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ভ্যাট পরিশোধের পরও বাড়তি সুদ দাবি, এনবিআরের কাছে পূবালী ব্যাংকের আবেদন সিলেটের ওসমানীনগরে এক প্রবাসীর পৈত্রিক জমি দখলের অভিযোগ: জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

হাফেজ তাকরীম কে অভিনন্দন: সৈয়দ আহমদ শফী আশরাফী

  • আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ১০.৪২ এএম
  • ২৮৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি দুবাই আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগীতায় ৬৫টি দেশকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করায় হাফেজ সালেহ আহমদ তাকরীম কে অভিনন্দন জানিয়েছেন ন্যাশনাল সবুজ বাংলা পার্টি-এনএসবি পার্টি’র মহাসচিব সৈয়দ আহমদ শফী আশরাফী।

ন্যাশনাল সবুজ বাংলা পার্টি- এনএসবি পার্টি’র মহাসচিব সৈয়দ আহমদ শফী আশরাফী আরো বলেন, হাফেজ তাকরীম তুমি বুকে সাহস রাখো। আরো অনেক দূর যেতে হবে তোমাকে। বিশ্বব্যাপী দ্বীন ইসলামের খেদমত করতে হবে। এবং সবার আগে, পড়াশোনা চালিয়ে যেতে হবে। দেশবাসীর দোয়া আছে তোমার সাথে, ইনশাআল্লাহ। 

উল্লেখ্য, দুবাইয়ে অনুষ্ঠিত ২৬তম আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতা-২০২৩ এ প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমাদ তাকরীম। সম্প্রতি দুবাইয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন হাফেজ তাকরীম। 

 ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে নির্বাচনি পরীক্ষায় একদল বিজ্ঞ বিচারকের রায়ে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হন তাকরীম।

এর আগেও, গত বছর ২২ মার্চ ইরানের রাজধানী তেহরানের আন্দিশাহ (আল-ফিকির) মিলনায়তনে অনুষ্ঠিত ৩৮তম আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তাকরীম।

হাফেজ সালেহ আহমাদ তাকরীম ঢাকার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী মাদরাসার শিক্ষার্থী। তার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আব্দুর রহমান মাদরাসার শিক্ষক এবং মা গৃহিণী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com