1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Title :
ভিভোর সেরা ডিলে ঈদের সেরা আনন্দ দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণে ৩ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং চিফ হুইপ বরাবর ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানির টেকসই সমাধানে নতুন উদ্যোগ ‘সাওয়াব’ তিন ব্যাংক থেকে ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে লাফার্জহোলসিম পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইসলামি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্যাংক এশিয়া

চোরাকারবারিদের হামলায় বিজিবির ৪ সদস্য আহত

  • আপডেট : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ৩.৫০ পিএম
  • ২৯৯ Time View

স্টাফ রিপোটারঃ কক্সবাজারের রামুতে বিজিবির টহল দলের ওপর হামলা চালিয়েছে চোরাকারবারিরা। এতে বিজিবির ৪ সদস্য আহত হয়েছেন, একইসঙ্গে এক চোরাকারবারি গুলিবিদ্ধ হয়েছে।

রোববার (০৯ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. রেজাউল করিম।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশীয় প্রাণিজসম্পদ শিল্প রক্ষার্থে মিয়ানমার থেকে অবৈধভাবে গরু চোরাচালানের বিরুদ্ধে গত কয়েক মাস ধরে নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। বিজিবির অভিযানে প্রায় ১ হাজার ৩০০ গরু জব্দ করা হয়েছে এবং সমমূল্য অর্থাৎ ১৩ কোটি টাকার রাজস্ব সরকারি কোষাগারে জমা করেছে।

এরই ধারাবাহিকতায় শনিবার (০৮ এপ্রিল) রাতে সীমান্তের চোরাই গরু জব্দ করে টহল দল হেঁটে ক্যাম্পে ফেরার পথে রাত ৮টা ৪০ মিনিটে কাউয়ারখোপ এলাকায় আগে থেকে ওতপেতে থাকা সংঘবদ্ধ চোরাকারবারি, দুষ্কৃতকারী ও স্থানীয় সহযোগী প্রায় ২০০ হতে ৩০০ জন লোক দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ইটপাটকেল দিয়ে বিজিবি টহল দলের ওপর হামলা করে। টহলদলের সবাই কমবেশি আহত এবং বিজিবির ৪ সদস্য গুরুতর আহত হয়। এ সময় টহল দল সরকারি জানমাল রক্ষার্থে এবং আত্মরক্ষার্থে গুলি করতে বাধ্য হলে এক চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে ১টি দেশীয় একনলা বন্দুক, ১টি কিরিচ ও ১টি দা জব্দ করতে সক্ষম হয় বিজিবি।

আহত বিজিবি সদস্যদের চিকিৎসার জন্য প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আর গুরুতর আহত ৪ বিজিবি সদস্যকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরসহ অন্যান্য আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. রেজাউল করিম জানান, ভবিষ্যতেও সীমান্ত পথে অবৈধভাবে গবাদিপশুসহ অন্যান্য চোরাচালানি সংশ্লিষ্ট কার্যক্রম কঠোর হাতে দমন করবে বিজিবি। দেশের স্বার্থেই বিজিবি কঠোরতর পদক্ষেপ নেবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com