1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

  • আপডেট : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৫.৪৬ পিএম
  • ৩২৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ স্বাধীনতার পতাকা উত্তোলক জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন রাষ্ট্রের নিরাপত্তার জন্য ব্যবহৃত হচ্ছে না-এ আইন ব্যবহৃত হচ্ছে সরকারের নিরাপত্তার জন্য। সরকারের অবৈধ শাসন, দুর্নীতি ও লুটপাট সুরক্ষা দিতে এবং বিরোধী দলের কণ্ঠরোধ করার জন্য এ নিবর্তন মূলক জংলি আইন প্রণয়ন করা হয়েছে। এ আইনে গ্রেফতারকৃতদের মধ্যরাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়, তাতে প্রমাণ হয় এই আইন কোন স্বাধীন দেশের বা সভ্য সমাজের প্রতিনিধিত্ব করেনা। এ আইন সংশোধনের অযোগ্য এবং এটাকে স্থগিত রাখারও কোন সুযোগ নেই। ডিজিটাল নিরাপত্তা আইন দ্রুত বাতিল করতে হবে।

জেএসডির উদ্যোগে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে আজ সকাল ১১ টা জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে আ স ম আবদুর রব উপরক্ত বক্তব্য প্রদান করেন।

মানববন্ধনে তিনি আরো বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে ভয়ংকর ত্রাস সৃষ্টির মাধ্যমে সাংবাদিক বা নাগরিক গ্রেফতার করে যে তুঘলকি কান্ড সংগঠিত করে তা পুরো বিচার ব্যবস্থাকেই পঙ্গু করে দিয়েছ,প্রথম আলোর সম্পাদকসহ সাংবাদিকদের উপর নির্যাতন ও মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। এই অসাংবিধানিক সরকার অপসারণের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন,এই অনির্বাচিত সরকার বল প্রয়োগ করে স্বেচ্ছাচার জারি রাখার জন্য যে সব পদক্ষেপ গ্রহণ করছে তার অন্যতম হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। সুতরাং গণ বিরোধী ন্যায়বিচার পরিপন্থী ডিজিটাল নিরাপত্তা আইনকে ছুড়ে ফেলতে হবে।

ঢাকা মহানগর সমন্বয়ক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাডভোকেট কে এম জাবির, এ কে এম মিজান উর রশিদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,সাংগঠনিক সম্পাদক এম এ ইউসুফ, মোশারেফ হোসেন মন্টু,কামাল উদ্দিন মজুমদার সাজু, আইন ও বিচার বিষয়ক সম্পাদক এডভোকেট আনোয়ারুল হক মজুমদার,শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক আজম খান, এম এ আউয়াল , তাবাসুম মৌ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com