1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল ১৭–১৯ সেপ্টেম্বর ঢাকায় ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬ দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি.-এর ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডোর উদ্বোধন টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ছয় দোকান ভস্মীভুত বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক হলেন সাবেক এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ভ্যাট পরিশোধের পরও বাড়তি সুদ দাবি, এনবিআরের কাছে পূবালী ব্যাংকের আবেদন সিলেটের ওসমানীনগরে এক প্রবাসীর পৈত্রিক জমি দখলের অভিযোগ: জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

বাংলাদেশে ইসলামের খেদমতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার অবদান অপরিসীম: মিজানুর

  • আপডেট : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ১১.৪২ এএম
  • ৩০৮ Time View


নিজস্ব প্রতিবেদকঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে ইসলামের খেদমতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাদের অবদান চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

৭ এপ্রিল বিকাল ৫ ঘটিকায় জাতীয় স্বাধীনতা পার্টি ঝিনাইদহ জেলা শাখা কর্তৃক ঝিনাইদহ মুজিব চত্ত্বর আমন্ত্রণ হোটেলে আয়োজিত পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট উপলক্ষে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু উপরোক্ত বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন উদার চেতনার অধিকারী একজন খাঁটি ঈমানদার মুসলমান। তিনি কখনও ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেননি। তারই যোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের উন্নয়ন করে মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় কর্মকাণ্ডকে যথাযোগ্য মর্যাদায় উন্নতি করেছেন। ইসলাম ধর্মের প্রকৃত জ্ঞান অর্জনের জন্য মুসলিম সম্প্রদায়কে উৎসাহী করার কৃতিত্ব সম্পূর্ণ তার। উপরন্তু স্বাধীন দেশের ধর্মীয় উগ্রবাদের জঙ্গিপনা নির্মূলে সাফল্যও তার সরকারের বড় অবদান।

এসময় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন তোফা মিয়া, আজমত আলী ও আক্কাস আলী খান, জাতীয় স্বাধীনতা পার্টির প্রচার সম্পাদক জুয়েল বিশ্বাস, রইজ উদ্দিন মিন্টু, আলমগীর হোসেন। সভাপতিত্ব করেন মোঃ মমিনুর রহমান (খুশি) সভাপতি, জাতীয় স্বাধীনতা পার্টি,  ঝিনাইদহ জেলা শাখা ও অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com