1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা মোদি

  • আপডেট : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ৪.৪০ পিএম
  • ২৩৫ Time View

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা। বৈশ্বিক সংগঠন মর্নিং কনসাল্টের এক জরিপে তিনি এখন বিশ্ব রাজনৈতিক নেতাদের মধ্যে জনপ্রিয়তার নিরিখে এক নম্বরে অবস্থান করছেন।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটি বিশ্বের ২২টি দেশের বর্ষীয়ান ও শিক্ষিত নাগরিকদের নিয়ে এই সমীক্ষা চালিয়েছে। মার্চের ২২ থেকে ২৮ তারিখের মধ্যে চলেছে এই জরিপ। তাতে দেখা গেছে, নরেন্দ্র মোদির ধারে কাছে নেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

জরিপে দেখা গেছে, নরেন্দ্র মোদির প্রতি দেশটির ৭৬ শতাংশ মানুষের সমর্থন রয়েছে। মোদির পরেই রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদার। তার সমর্থনে রয়েছে ৬১ শতাংশ মানুষ। তারপরই রয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি। তিনি পেয়েছেন ৫৫ শতাংশ ভোট। চতুর্থ অবস্থানে থাকা সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বেরসেত পেয়েছেন ৫৩ শতাংশ ভোট।

এই জরিপে জনপ্রিয়তার নিরিখে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক রয়েছেন ১০তম স্থানে। তিনি পেয়েছেন ৩৪ শতাংশের সমর্থন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পেয়ছেন ৪১ শতাংশের সমর্থন। তিনি রয়েছেন তালিকায় অষ্টম স্থানে। ইমানুয়েল ম্যাক্রোঁর সংগ্রহে গিয়েছে ২২ শতাংশ ভোট। তিনি রয়েছেন তালিকার ২১তম স্থানে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com