1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জন্যও ডিপ্লোমা বাধ্যতামূলক

  • আপডেট : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ১০.৩৮ এএম
  • ২৬৮ Time View

সম্প্রতি ব্যাংকারদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বেশ কয়েকটি পদে পদোন্নতি পেতে ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রি থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জন্যও ডিপ্লোমা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

সূত্র জানায়, সম্প্রতি ব্যাংকারদের দক্ষতা ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সিনিয়র অফিসার ও তদূর্ধ্ব পদে পদোন্নতি পেতে ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রি থাকা বাধ্যতামূলক করা হয়েছে। ঠিক একইভাবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদেরও পদোন্নতি পেতে হলে ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। আরও জানা যায়, বর্তমানে যারা নির্বাহী পরিচালক হিসেবে রয়েছেন তাদের আর এই ডিগ্রির প্রয়োজন হবে না। অর্থাৎ বর্তমানে বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্বে থাকা পরিচালকদেরও পদোন্নতির ক্ষেত্রে লাগবে ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রি।

এর আগে বাংলাদেশ ব্যাংক গত ৮ ফেব্রুয়ারি জানায়, ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা, যোগ্যতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সিনিয়র অফিসার অথবা সমতুল্য পদের পরবর্তী সব পদে পদোন্নতির যোগ্যতার তালিকায় থাকতে হলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংকার্সের জুনিয়র অ্যাসোসিয়েট ও ডিপ্লোমা অ্যাসোসিয়েট এই দুই পরীক্ষা পাশ বাধ্যতামূলক। এই দুই পরীক্ষার সনদ থাকা ব্যাংকারদের জন্য ব্যাংকিং নিয়মকানুন সম্পর্কিত জ্ঞান ও অভিজ্ঞতার একটি মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়। এরপরে গত ২২ ফেব্রুয়ারি আর্থিক প্রতিষ্ঠানের পদন্নোতিতে আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পদোন্নতিতেও ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক করে বাংলাদেশ ব্যাংক।

তবে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রমে সরাসরি সংশ্লিষ্ট নয়, যেমন ডাক্তার, প্রকৌশলী এবং প্রচার ও প্রকাশনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না বলেও জানায় আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com