1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

৭ কলেজে ভর্তি আবেদন শুরু

  • আপডেট : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ১০.৩৬ এএম
  • ২৭১ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তির পরীক্ষার আবেদন শুরু হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে চলবে ভর্তি আবেদনের এই কার্যক্রম। এবার সাত কলেজে ভর্তির আবেদন ফি ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগামী ১৬ জুন (শুক্রবার ) সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১৭ জুন ( শনিবার) বিজ্ঞান ইউনিট এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৪ জুন ( শনিবার) অনুষ্ঠিত হবে। এই তিন ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এর আগে ১৬ মার্চ (বৃহস্পতিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাত কলেজের স্নাতকের ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে প্রদত্ত সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় থাকবে। এবছর স্নাতক ১ম বর্ষে (২০২২-২০২৩ শিক্ষাবর্ষ) ভর্তির ক্ষেত্রে কোন আসন বাড়ানো হচ্ছে না। গত বছরের সমান সংখ্যক আসনের ভিত্তিতেই এবারের ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।

গত বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, অধিভুক্ত সরকারি সাত কলেজে স্নাতকে মোট আসন সংখ্যা ছিল ২১ হাজর ৫১৩টি। যার মধ্যে- বিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৬ হাজার ৫০০টি, বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে আসন সংখ্যা ৫ হাজার ৩১০টি, কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ৯ হাজার ৭০৩টি।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাতটি কলেজ যথাক্রমে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com