1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
Title :
কমিউনিটি ব্যাংকের ‘কমিউনিটি এডুসুইট ৩৬০’ উদ্বোধন: সমন্বিত স্কুল ব্যাংকিং সেবায় নতুন দিগন্ত প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)’র যুগ্ম মহাসচিব আমানতউল্লাহ আমান কে সাময়িক বহিষ্কার মিড-রেঞ্জ ব্যবহারকারীদের জন্য স্মুথ গেমিং অভিজ্ঞতা নিয়ে এলো ইনফিনিক্স হট ৭০ নবীনগরে কথা কাটাকাটির জেরে যুবককে কুপিয়ে জখম সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধি শীর্ষে মীর আক্তার সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক মাধবপুরে মহাসড়ক দখল করে রিক্সার দাপট যানজটে ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর

আগাম জামিন চাইলেন প্রথম আলোর সম্পাদক

  • আপডেট : রবিবার, ২ এপ্রিল, ২০২৩, ১২.১০ পিএম
  • ২৫০ Time View

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আগাম জামিন চেয়েছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

রোববার (২ এপ্রিল) সকালে তার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার হাইকোর্টে জামিন আবেদন করেন।

‘মিথ্যা, বিভ্রান্তিকর, জাতির জন্য মানহানিকর’ তথ্য-উপাত্ত প্রকাশ ও প্রচারের অভিযোগে বুধবার (২৯ মার্চ) রাতে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় গ্রেফতার করা হয় প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামানকে। সেখানে পত্রিকাটির সম্পাদক মতিউর রহমানকে ‘হুকুমের আসামি’ এবং নাম উল্লেখ না করে একজন ‘সহযোগী ক্যামেরাম্যানকে’ আসামি করা হয়েছে।

এই মামলার বাদী হাইকোর্টের আইনজীবী আবদুল মালেক (মশিউর মালেক)। মামলায় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করার অভিযোগ আনেন আবদুল মালেক।

মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে বলা হয়, অভিযুক্তরা আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা তথ্য ছড়িয়েছেন।

প্রসঙ্গত, স্বাধীনতা দিবসে প্রথম আলোর একটি প্রতিবেদনে একজন শ্রমজীবীকে উদ্ধৃত করে বলা হয়, ‘পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়া কী করুম। বাজারে গেলে ঘাম ছুটে যায়। আমাগো মাছ, মাংস আর চাইলের স্বাধীনতা লাগব।’

এ মন্তব্য ধরেই খবরটির শিরোনাম করা হয়। তবে সামাজিকমাধ্যমে প্রচারিত ফটোকার্ডে ছবি দেয়া হয় আরেকটি শিশুর ছবি, যার কথা প্রতিবেদনের ভেতরে ছিল। এ ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। প্রতিবেদনটিতে ‘রাষ্ট্রবিরোধী’ উপাদান থাকার কথাও বলা হচ্ছে।

পরে অবশ্য প্রথম আলো প্রতিবেদনটি থেকে ছবি সরিয়ে শিরোনাম বদলে দেয়। পাশাপাশি সামাজিকমাধ্যমে দেয়া তাদের পোস্টও প্রত্যাহার করে নেয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com