1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
Title :
ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর আইএফআইসি ব্যাংক ও আকিজ রিসোর্স এর মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক চুক্তি স্বাক্ষর দারাজ ৫.৫ মেগা ইদ সেল: গিভঅ্যাওয়ে ও বিশেষ সব অফারে এই ঈদে দারাজের দারুণ চমক ডাসকো ফাউন্ডেশনের ‘সাওয়াব’ প্রকল্প উদ্বোধন, বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানির টেকসই সমাধানে নতুন উদ্যোগ রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময়  ও শিক্ষা বিষয়ক ক্যাম্পেইন, খাদ্য বিতরণ আলমডাঙ্গায় আইসক্রিম তৈরিতে কাপড়ের রং ব্যবহার; অবৈধ আইসক্রিম ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা চুয়াডাঙ্গায় ১২ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণে এমপি রাসেল ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা আজ রাত ৯টায় সংরক্ষিত মহিলা আসনের এমপিদের শপথ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে এমএল ডাইং

আলমডাঙ্গায় আইসক্রিম তৈরিতে কাপড়ের রং ব্যবহার; অবৈধ আইসক্রিম ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬, ৭.৪১ পিএম
  • ২ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা  জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের হাউসপুর এলাকায় অবস্থিত লোটাস আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত বিপুল পরিমাণ আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়েছে।

রোববার (৩ মে) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লোটাস আইসক্রিম ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন করা হচ্ছিল। এছাড়া আইসক্রিম তৈরিতে কাপড়ের রং ব্যবহারের অভিযোগও পাওয়া যায়। প্রতিষ্ঠানটির কোনো বৈধ সরকারি লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনার বিষয়টিও অভিযানে ধরা পড়ে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, এর আগেও একবার প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনার চেষ্টা করা হলে কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার পুনরায় অভিযান চালানো হয়।

অভিযানে বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার আইনে ২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত বিপুল পরিমাণ আইসক্রিম ধ্বংস করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র ও সরকারি অনুমোদন সম্পন্ন করে স্বাস্থ্যসম্মত পরিবেশে কারখানা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান বলেন, “দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনার অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা মিলেছে। জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় জরিমানা আরোপের পাশাপাশি অস্বাস্থ্যকর আইসক্রিম ধ্বংস করা হয়েছে। দ্রুত বৈধ কাগজপত্র সম্পন্ন করে স্বাস্থ্যসম্মত পরিবেশে উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।”

সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সজীব পাল। এছাড়াও পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com