1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

হবিগঞ্জ জেলায় ভূমিহীনদের ঘর দিতে ৫৭ কোটি টাকার জমি উদ্ধার

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ৪.৪৯ পিএম
  • ২৯৯ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর তৈরি করতে ১৪৭ একরের বেশি জমি উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ৫৭ কোটি ৬২ লাখ ১৭ হাজার ৮৮ টাকা। জেলার ৯টি উপজেলার আশ্রয়ণ প্রকল্পের জন্য কাঁচা-পাকা স্থাপনা উচ্ছেদ করে অবৈধ দখলদারদের কবলে থাকা ১৪৭ একর জমি উদ্ধার করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগ দীর্ঘ প্রচেষ্টার পর ১৪৭ একর জমি উদ্ধার করা হয়েছে। সদর উপজেলার পইল ইউনিয়নে ভূমি উদ্ধারের সময় স্থানীয়রা প্রতিবাদ করবেন। পরে জনপ্রতিনিধি ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে বিষয়টি সমাধান করা হয়েছে। আগামী বুধবার (২২ মার্চ) চতুর্থ ধাপে জেলায় আরও ৮১৫ পরিবার ঘর পেতে যাচ্ছে।

এর মধ্য দিয়ে জেলায় মাথাগোঁজার ঠাঁই পাওয়া পরিবারের সংখ্যা হবে ২ হাজার ৮৫৬টি। এ ধাপের প্রতিটি ঘর নির্মাণ করতে ২ লাখ ৪০ হাজার টাকা করে ব্যয় হচ্ছে। উপকারভোগীদের নামে ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত দেওয়ার পর তাদের এ ঘর দেওয়া হচ্ছে। আগে প্রথম পর্যায়ে ৭৮৭টি, দ্বিতীয় পর্যায়ে ৩৫৫ ও তৃতীয় পর্যায়ে ৮৯৯টি ঘর দেওয়া হয়। আরও ৮১৫টি হস্তান্তর করলে হবিগঞ্জে ঘর পাওয়া পরিবারের সংখ্যা হবে ২ হাজার ৮৫৬টি। হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল এ তথ্য জানান তিনি আরও জানান।

জেলার ৯ উপজেলায় ভূমিহীন পরিবারের সংখ্যা ৩ হাজার ২৪৬টি। তাদের সবার জন্যই ঘর বরাদ্দ হয়েছে। চতুর্থ দফায় ৮১৫টি হস্তান্তর করলে আর মাত্র ৪৩০টি ভূমিহীন পরিবার থাকবে। চতুর্থ দফায় ঘর হস্তান্তরের মধ্য দিয়ে জেলার নবীগঞ্জ, বানিয়াচং ও চুনারুঘাট উপজেলায় কোনো ভূমিহীন পরিবার থাকবে না এ উপজেলা গুলোকে ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com