1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

নিজস্ব মুদ্রায় লেনদেনে চুক্তি করল চীন ও ব্রাজিল

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ৪.৪০ পিএম
  • ৩০৭ Time View

চীন এবং ব্রাজিল তাদের বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে ডলারের ব্যবহার বাদ দেওয়ার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রা ব্যবহৃত হবে বলে চুক্তির শর্তে উল্লেখ করা হয়েছে।

বুধবার বিষয়টি ব্রাজিল সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। এই চুক্তির ফলে ডলারের ব্যবহার বাদ দিয়ে চীন লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলের সাথে সরাসরি নিজস্ব মুদ্রা দিয়ে বাণিজ্য করতে পারবে। আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনীতির ক্ষেত্রে চীনের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে আমেরিকা এবং তারা ডলারকে অনেক সময় বিভিন্ন দেশের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করে।

ব্রাজিলের বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন সংস্থা অ্যাপেক্স-ব্রাজিল এক বিবৃতিতে আশা করেছে, চীনের সঙ্গে এই চুক্তির ফলে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে খরচ কমবে এবং বাণিজ্য বাড়বে। পাশাপাশি অর্থ বিনিয়োগের পথ সহজতর করবে। চীন হচ্ছে ব্রাজিলের সবচেয়ে বড় বাণিজ্য-অংশীদার। গত বছর দু দেশের মধ্যে ১৫ হাজার ৫০০ কোটি ডলারের বাণিজ্য হয়েছে।

-পার্সটুডে

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com